পাপ্পুর পর রাহুল এবার হলেন বাবাজি! অমিত-বচনে তীব্র কটাক্ষ কংগ্রেস সভাপতিকে

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে রাহুল বাবাজি বলে কটাক্ষ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, দুটি আসনে জিতে রাহুল বাবাজি মনে করছেন দেশ জয় করে ফেলেছেন।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে রাহুল বাবাজি বলে কটাক্ষ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। শুক্রবার মুম্বইয়ের বান্দ্রায় বিজেপির ৩৮ তম প্রতিষ্ঠা দিবসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে তির্যক মন্তব্যে আক্রমণ করে বলেন, দুটি আসনে জিতে রাহুল বাবাজি মনে করছেন দেশ জয় করে ফেলেছেন। শীঘ্রই তিনি জবাব পাবেন।

পাপ্পুর পর রাহুল এবার হলেন বাবাজি! অমিত-বচনে তীব্র কটাক্ষ কংগ্রেস সভাপতিকে

অমিত শাহ এদিন বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার চলছে আর দেশের ২১টা রাজ্যে চলছে বিজেপির নেতৃত্বাধীন সরকার। আর দুটো মাত্র আসনে জিতেই আমাদের রাহুল বাবাজি অতি উৎসাহী হয়ে উঠেছেন। সঠিক সময়ে রাহুল বাবাজি-রা সঠিক জবাব পাবেন। উল্লেখ্য, এর আগে রাহুলকে 'পাপ্পু' বলে কটাক্ষ করেছি বিজেপি। এবার খোদ বিজেপি সভাপতি তাঁকে বাবাজি আখ্যা দিলেন।

বিজেপি প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে শুধু রাহুলকেই নয়, মমতা-রাহুলের বিরোধী জোটকে চরম বার্তা দেন অমিত শাহ। তবে বিরোধী জোটকে আক্রমণ করতে গিয়ে তিনি অতি উৎসাহে আরও একটা ভুল করে বসেন। বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে বিরোধী জোট প্রসঙ্গে ব্যঙ্গ করে বলেন, দেখেশুনে মনে হচ্ছে কুকুর-বিড়ালের জোট হচ্ছে। সেই জোটে আবার সামিল সাপ, নেউলের মতো অনেক দলই। বন্যা হলে দেখবেন পশু পাখির দল একসঙ্গে গাছে ওঠে। এখন বিরোধীদের অবস্থাও ঠিক তেমনই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+