নতুন যুগের 'রাবণ' রাহুল গান্ধী! ভারত খতরে মে হ্যায় বলে পোস্টার টুইট বিজেপির
লোকসভা নির্বাচনের এখনও মাস কয়েক বাকি। তার আগে বৃহস্পতিবার বিজেপির তরফে রাহুল গান্ধীর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করা হয়েছে। রাহুল গান্ধীকে নুতন যুগের 'রাবণ' হিসেবে চিত্তিত করে আক্রমণ করে বলা হয়েছে, তাঁর লক্ষ্য হল ভারতকে ধ্বংস করা।
বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর পোস্টার শেয়ার করা হয়েছে। যেখানে রাহুল গান্ধীকে নতুন যুগের রাবণ হিসেবে চিত্রিত করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, নতুন যুগের রাবণ এখানে এসেছে। সে খারাপ। ধর্ম বিরোধী, রাম বিরোধী। তাঁর উদ্দেশ্য ভারতকে ধ্বংস করা।

বিজেপির শেয়ার করা পোস্টারে বলা হয়েছে, রাবণ...কংগ্রেস পার্টি প্রযোজনা...জর্জ সোরোস পরিচালিত। প্রসঙ্গত জর্জ সোরোস একজন হাঙ্গেরিয়ান-আমেরিকান ব্যবসাসী এবং সমাজসেবী। বিজেপির অভিযোগ এই ব্যক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন। তাঁর বিরুদ্ধে ভারত বিরোধী প্রচার চালানোর অভিযোগও রয়েছে।
The new age Ravan is here. He is Evil. Anti Dharma. Anti Ram. His aim is to destroy Bharat. pic.twitter.com/AwDKxJpDHB
— BJP (@BJP4India) October 5, 2023
এই বছরের জুনের শুরুতে রাহুল গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। সেই সময় তাঁর বিরুদ্ধে হাঙ্গেরিয়ান-আমেরিকান ব্যবসায়ীদের দ্বারা অর্থসাহায্য এবং লোকেদের সঙ্গে দেখা করার অভিযোগ করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের তরফে বলা হয়েছে, কংগ্রেসকে স্পষ্ট করতে হবে যে রাহুল গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় জর্জ সোরোসের সঙ্গে যুক্ত সুনিতা বিশ্বনাথের সঙ্গে দেখা করেছিলেন কিনা।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, বিজেপি নেতারা এবং কর্মীরা তথ্য পেয়েছেন, রাহুল গান্ধীর আমেরিকা সফরের বিষয়ে অবস্থান নেওয়ার জন্য, বিজেপি নেতার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। উত্তরহীন প্রশ্ন রয়েছে। তিনি কি সুনিতা বিশ্বনাথের সঙ্গে দেখা করেছিলেন? ভারতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার জন্য জর্জ সোরোসের উদ্দেশ্য সবাই জানে বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
প্রসঙ্গত কর্নাটকে বিজেপির আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্যের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। বিজেপি নেতা অমিত মালব্য রাহুল গান্ধীর নির্দিষ্ট উল্লেখ-সহ একটি ভিডিও টুইট করেছিলেন।
স্মৃতি ইরানি ২০১৯-এর ফেব্রুয়ারিতে হাউস অফ রিপ্রেসেন্টেটিভে১১৬ তম কংগ্রেসের ১৬০ তম প্রস্তাবের কথা বলেছেন। সেই প্রস্তাবে দক্ষিণ এশিয়ার কথা বলা হয়েছিল বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি কংগ্রেস রাহুল গান্ধীর সঙ্গে জর্জ সোরোসের প্রতিনিধির বৈঠক বৈঠক নিয়ে কোনও মন্তব্য করেনি বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications