লক্ষ্য যোগী রাজ্যের 'বিশেষ' ১৪ টি লোকসভা আসন জয়! দায়িত্ব বাছাই করা কয়েক নেতাকে, রয়েছে পরিকল্পনাও

পরপর তৃতীয়বার তারা লোকসভা নির্বাচনে জিতবেই, দাবি বিজেপির। এখানে শুধু দাবিই নয়, তারা এর জন্য পরিকল্পনাও করেছে এবং সেই মতো কাজও শুরু করে দিয়েছে। বাদ যায়নি উত্তর প্রদেশের মতো রাজ্যই।

তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতা দখলের প্রস্তুতি অনেক আগেই শুরু করেছে বিজেপি। যার জন্য কৌশলও তৈরি করছে তারা। কয়েকজন বাছাই করা নেতাকে এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে বলে রাখা ভাল উপনির্বাচনে রামপুর এবং আজমগড়ের মতো সমাজবাদী পার্টির গড় বলে পরিচিত এলাকায় জয়ের পরে গেরুয়া শিবিরে উৎসাহ আরও বেড়েছে।

 লক্ষ্য সব আসনে জয়, ফোকাস ১৪ টিতে

লক্ষ্য সব আসনে জয়, ফোকাস ১৪ টিতে

উত্তর প্রদেশে লোকসভার আসন রয়েছে ৮০ টি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যের সবকটি আসনেই জয়ের লক্ষ্য স্থির করেছে। তবে ফোকাসে রয়েছে ১৪ টি আসন। এই আসনগুলিতে বেশ কয়েকজন নেতাকে দিয়ে ধারাবাহিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তবে বলে রাখা ভাল যে আসনগুলি বিজেপি ফোকাস করেছে, সেগুলি হল ২০১৯-এর নির্বাচনে হেরে যাওয়া আসন।

একনজরে ১৪ টি আসন

একনজরে ১৪ টি আসন

উত্তর প্রদেশের যে ১৪ টি আসনে ২০১৯-এর নির্বাচনে বিজেপি জয়ী হতে পারেনি, তার মধ্যে উল্লেখযোগ্য হল রায়বরেলি। যেখান থেকে জয়ী হয়েছিল সোনিয়া গান্ধী। এছাড়া তালিকায় রয়েছে বিজনোর, আমরোহা, মোরাদাবাদ, সম্ভল, জৌনপুর, ঘোসি, লালগঞ্জ, আম্বেদকর নগর, শ্রাবস্তী, গাজিপুর, মইনপুরী, সাহারানপুর এবং নাগিনা। এর মধ্যে সোনিয়া গান্ধীর আসন ছাড়া বিএসপির দখলে রয়েছে ১০ টি আসন এবং সমাজবাদী পার্টির দখলে রয়েছে তিনটি আসন।

 ৪ কেন্দ্রীয় মন্ত্রীকে দায়িত্ব

৪ কেন্দ্রীয় মন্ত্রীকে দায়িত্ব

সূত্রের খবর অনুযায়ী, ১৪ টি আসনে গেরুয়া শিবিরের শক্তি, দুর্বলতা-সহ বিভিন্ন কারণ পর্যালোচনা করে চার কেন্দ্রীয় মন্ত্রীকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। চার মন্ত্রী হলেন, জিতেন্দ্র সিং, অশ্বিনী বৈষ্ণব, নরেন্দ্র সিং তোমার এবং অন্নপূর্ণা দেবী। তাঁরা ইতিমধ্যে কেন্দ্রগুলি নিয়ে প্রাথমিক রিপোর্টও দলকে দিয়েছেন।
বিজেপি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নরেন্দ্র সিং তোমারের হাতে রায়বরেলি ছাড়াই লালগঞ্জ, আম্বেদকর নগর, শ্রাবস্তীর দায়িত্ব দেওয়া হয়েছে। জিতেন্দ্র সিংকে মইনপুরী, সম্ভল, মোরাদাবাদ এবং আমরোহার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্নপূর্ণা দেবীকে জৌনপুর, গাজিপুর এবং ঘোসির দায়িত্ব দেওয়া হয়েছে। অশ্বিনী বৈষ্ণবকে দেওয়া হয়েছে বিজনৌর, নাগিনা এবং সাহারানপুরের দায়িত্ব।
অন্যদিকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমরপাল মৌর্যকে ১৪ টি আসনে দলের সংগঠন এবং সরকারের মধ্যে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কীকী ভাবে বিজেপির পরিকল্পনা

কীকী ভাবে বিজেপির পরিকল্পনা

ইতিমধ্যেই বিজেপির ওয়ার্কিং কমিটিতে ৮০ টি লোকসভা আসনের জন্য পদাধিকারীদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি কোর কমিটি, বুথ কমিটির এবং সমাজের বিভিন্ন অংশের সঙ্গে বৈঠক শুরু করেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা ওইসব আসনগুলিতে সভা করেছেন বা করতে চলেছেন। সাধারণভাবে ওইসব আসনগুলিতে হেরে যাওয়া বুথগুলিকে চিহ্নিত করে বিজেপি কাজ শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+