বিজেপি নতুন ‘স্লোগান’ নিয়ে 'ডোর টু ডোর' প্রচারে, গড় রক্ষায় মরিয়া যোগী আদিত্যনাথ
নির্বাচন কমিশন আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে সমাবেশ নিষিদ্ধ করে দিয়েছে একেবারেই। উত্তরপ্রদেশে তাই ভোটের আগে প্রচারের নয়া পরিকল্পনা গ্রহণ করল বিজেপি। যোগ আদিত্যনাথ তাঁর গড় রক্ষায় এবার জোর দিল ডোর টু ডোর প্রচারে।
নির্বাচন কমিশন আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে সমাবেশ নিষিদ্ধ করে দিয়েছে একেবারেই। উত্তরপ্রদেশে তাই ভোটের আগে প্রচারের নয়া পরিকল্পনা গ্রহণ করল বিজেপি। যোগ আদিত্যনাথ তাঁর গড় রক্ষায় এবার জোর দিল ডোর টু ডোর প্রচারে। বিজেপি মঙ্গলবার ভোটারদের কাছে পৌঁছনোর জন্য তাই নতুন স্লোগানকে এবার হাতিয়ার করল।

উত্তরপ্রদেশ বিজেপির প্রধান স্বতন্ত্র দেব সিং লখনউয়ের বাল্লু আড্ডা এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেছেন। বাড়ির বাইরে নতুন পোস্টার সেঁটে সেই প্রচার পর্ব শুরু হয়েছে। পোস্টারে লেখা- 'পুরি হুই আশ, ঘর ঘর হুয়া বিকাশ' (অর্থাৎ আকাঙ্খা পূরণ হয়েছে, উন্নয়ন পৌঁছে গেছে ঘরে ঘরে)। এটাই এবার বিজেপি মূলমন্ত্র করেছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মাত্র পাঁচজন সদস্য বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন। সেইমতোই নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে বিজেপি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাচ্ছে। বিজেপি জানিয়েছে, আমরা আমাদের রিপোর্ট কার্ড জনগণকে দিচ্ছি এবং তাদের কাছ থেকেও পরামর্শ নিচ্ছি। বিজেপি জানিয়েছে, এটিই প্রথম সরকার, যারা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে।"
উত্তরপ্রদেশের বিজেপি প্রধান আরও বলেন, শাসক দলের লক্ষ্য হল উত্তরপ্রদেশজুড়ে মানুষের কাছে পৌঁছনো এবং কৃষক, শ্রমিক, মহিলা এবং যুবকদের জন্য কেন্দ্র এবং যোগী আদিত্যনাথ সরকারের করা উন্নয়নমূলক কাজ সম্পর্কে তাদের অবহিত করা। তিনি বলেন, বিজেপি কোভিড প্রোটোকল মেনে চলার সময় উত্তরপ্রদেশের সমস্ত বিধানসভা কেন্দ্রের ১.৭৪ লক্ষ পোলিং বুথের অধীনে প্রতিটি বাড়িতে চার থেকে পাঁচজনের দলে পৌঁছনোর পরিকল্পনা গ্রহণ করেছে।
৮ জানুয়ারি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর এবং পাঞ্জাবের নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে পাঁচটি নির্বাচনী রাজ্যে ১৫ জানুয়ারি পর্যন্ত জনসমাবেশ, রোডশো এবং স্ট্রিট কর্নার মিটিং নিষিদ্ধ করেছিল। সমস্ত রাজনৈতিক দলের কাছে আর্জি জানিয়েছিল, যেন এবারের নির্বাচনী প্রচার ভার্চুয়ালি করার উপর জোর দেওয়া হয়। বাড়ি বাড়ি প্রচার করা যাবে, কিন্তু পাঁচজনের বেশি একদলে থাকবে না।
নির্বাচন কমিশন ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন সাত ধাপে করার কথা ঘোষণা করেছে। উত্তরপ্রদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ১০, ১৪, ২০, ২৩, ২৭ এবং ৩ ও ৭ মার্চ। উত্তরপ্রদেশ নির্বাচনের ২০২২-এর ফলাফল ১০ মার্চ ঘোষণা করা হবে বলে জানায় নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications