ফের সরগরম ভূস্বর্গ, কাশ্মীরের বিজেপি নেতাদের জরুরি তলব দিল্লিতে

সামনেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট। তার আগে রাজ্যের বিজেপি নেতাদের দিল্লিতে ডেকে পাঠাল হাইকমান্ড।

সামনেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট। তার আগে রাজ্যের বিজেপি নেতাদের দিল্লিতে ডেকে পাঠাল হাইকমান্ড। সূত্রের খবর রীতিমত জরুরি ভিত্তিতে উপত্যকার শীর্ষ বিজেপি নেতাদের ডেকে পাঠানো হয়েছে। দিল্লিতে বিজেপির সদর দফতরে কার্যকরী সভাপতি জেপি নাড্ডা বৈঠক করবেন তাঁদের সঙ্গে। বিজেপির সাধারণ সম্পাদক বি এস সন্তোষও থাকবেন সেই বৈঠকে।

বৈঠকে থাকতে পারেন মোদী-শাহ

বৈঠকে থাকতে পারেন মোদী-শাহ

সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বৈঠক করতে পারেন তাঁদের সঙ্গে। তবে সেই বৈঠক নিয়ে এখনই সুনিশ্চিত কোনও তথ্য জানা যায়নি। গত কয়েকদিন ধরেই কাশ্মীরের বিশেষ মর্যাদা লুপ্ত করার জন্য তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

সরগরম উপত্যকা

সরগরম উপত্যকা

এই নিয়ে উপত্যকার পরিস্থিতি রীতিমতো সরগরম। গতকালই মেহবুবা মুফতি একটি অনুষ্ঠানে এই নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার চেষ্টা করলে সেই হাত কেটে আগুনে পুড়িয়ে দেবেন। এই নিয়ে উপত্যকার রাজনৈতিক মহল রীতিমত সরগরম হয়ে রয়েছে।

শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক

শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক

বিধানসভা ভোটের আগে এই বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হলে বিজেপির বিপদ যে আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। মনে করা হচ্ছে এই সব পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে ডাকা হয়েছে কাশ্মীরের শীর্ষ নেতাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+