মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা, বাঁকুড়ায় আগুন লাগানো হল বিজেপি পার্টি অফিসে

বাঁকুড়ার চান্দাইগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হল। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

বাঁকুড়ার চান্দাইগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হল। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল-বিজেপি সংঘর্ষ

তৃণমূল-বিজেপি সংঘর্ষ

তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার চান্দাই গ্রামে। এই অবস্থাতেই এলাকার বিজেপি কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি এলাকায় বোমাবাজির অভিযোগও উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

মাদ্রাসার পরিচালন সমিতির ভোট ঘিরে উত্তেজনা

মাদ্রাসার পরিচালন সমিতির ভোট ঘিরে উত্তেজনা

ঘটনার সূত্রপাত চান্দাইগ্রামে অবস্থিত একটি মাদ্রাসার পরিচালন সমিতির ভোট ঘিরে। বিজেপির অভিযোগ, সেখানে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য তৃণমূলের তরফে চাপ দেওয়া হচ্ছিল। রাজি না হওয়ায় পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকে ভয় দেখাতে এলাকায় ব্যপক বোমাবাজি করা হয়।

অভিযোগ অস্বীকার তৃণমূলের

অভিযোগ অস্বীকার তৃণমূলের

এদিকে আজ সকালেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ টহল দিচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

রাজ্যজুড়ে একে অপরের পার্টি অফিস দখল

কয়েকদিন আগেই আসানসোলের সালানপুরে বিজেপির অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনাতে বিজেপির অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। শুধু আসানসোল বা বাঁকুড়া নয়, লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যের অনেক জায়গাতেই একে অপরের পার্টি অফিস দখল আর পুনর্দখলকে ঘিরে উত্তেজনা লেগেই আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+