সমকামের বিরোধী বিজেপি, সংসদেও সমর্থন করবে না সংশ্লিষ্ট বিলকে

রাজনাথ সিং
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর: সমকাম স্বাভাবিক নয়। এ দেশের সামাজিক নিয়মনীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। তাই সমকামকে আইনসিদ্ধ করতে ইউপিএ সরকার যদি সংসদে বিল পেশ করে, সর্বতোভাবে তার বিরোধিতা করবে বিজেপি। সব জল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিলেন বিজেপি সভাপতি রাজনাথ সিং।

সমকাম নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের সমালোচনা করেছিল বিভিন্ন রাজনৈতিক দল। ব্যতিক্রম ছিল বিজেপি। এই মর্মে জল্পনা তুঙ্গে উঠেছিল যে, বিজেপি প্রকাশ্যে একে সমর্থন না করলেও সংসদে সরকার বিল আনলে তার পাশে দাঁড়াবে। কিন্তু, রাজনাথ সিং বলেছেন, "সমকাম স্বাভাবিক ঘটনা নয়। আর যেটা স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে, তাকে সমর্থন করছি না আমরা। সাধারণত আমরা সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করতে অভ্যস্ত নই। এক্ষেত্রে তো বিরোধিতা করবই না। সরকার যদি মনে করে তারা আদালতের রায়কে চ্যালেঞ্জ করবে, তা হলে সেই প্রস্তাব গ্রহণ করাটা তাদের দায়িত্ব।"

বিজেপি-র এই অবস্থান সমকামীদের কাছে আর একটা ধাক্কা, সন্দেহ নেই। সুপ্রিম কোর্টের রায়কে বাতিল করতে কংগ্রেস সংসদে বিল আনার কথা ভাবছে। পরিষ্কার, বিজেপি সেই বিলকে সমর্থন করবে না। এর আগে সমাজবাদী পার্টি জানিয়ে দিয়েছে, তারা এমন বিলের বিরোধিতা করবে। ইউপিএ-র সব শরিক দল সংশ্লিষ্ট বিলকে সমর্থন করবে কি না, এটাও পরিষ্কার নয়।

সংসদের শীতকালীন অধিবেশন শেষ হচ্ছে ২০ ডিসেম্বর। তার পর কেন্দ্র অধ্যাদেশ জারি করে সমকামকে বৈধ ঘোষণা করতেই পারে। সংবিধানের ১২৩ ধারা মোতাবেক, সংসদ বন্ধ থাকাকালীন ইউপিএ সরকার যদি এই মর্মে কোনও অধ্যাদেশ পাশ করে, তবে সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার পর ছ'সপ্তাহের মধ্যে তা উভয় কক্ষে পাশ করাতে হবে। নইলে তা খারিজ হয়ে যাবে। প্রসঙ্গত, ভোটের আগে স্বল্প সময়ের জন্য সংসদের অধিবেশন বসবে। তখন সংশ্লিষ্ট অধ্যাদেশ পাশ হওয়া কার্যত অসম্ভব। আর সাধারণ নির্বাচনের পর নবগঠিত লোকসভায় কংগ্রেসের গরিষ্ঠতা থাকবে, এমন কোনও নিশ্চয়তা নেই। অর্থাৎ গোটা ব্যাপারটা এখন বিশ বাঁও জলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+