আমাকে দিল্লির মুখ্যমন্ত্রীর হওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি, দাবি কুমার বিশ্বাসের

আমাকে দিল্লির মুখ্যমন্ত্রীর হওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি, দাবি কুমার বিশ্বাসের
নয়াদিল্লি, ৩০ অগস্ট : আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাস বড়সড় অভিযোগ তুললেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। তাঁর দাবি, বিজেপির এক সাংসদ তাঁকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন, এবং যাতে দিল্লির নির্বাচনে বিজেপি জেতে তা কুমার বিশ্বাসকে নিশ্চিত করতে বলা হয়েছে। কুমার বিশ্বাসের অভিযোগ, তাহলে তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রী করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে বিজেপির তরফে।

ইকোনমিক টাইমসে প্রকাশিত এক খবর অনুযায়ী, বিশ্বাস জানিয়েছেন, গত ১৯ মে রাত সাড়ে দশটা নাগাদ এক বিজেপির সাংসদ তাঁর বাড়িতে আসেন। আমি ওই সাংসদের সঙ্গে দেখা করি কারণ উনি আমার বন্ধু। ভদ্রলোক আমার বাড়িতে রাত সাড়ে তিনটে অবধি ছিলেন। তিনি আমাকে রাজি করানোর আপ্রান চেষ্টা করেন যাতে দিল্লিতে বিজেপি সরকার গড়ে তোলার ক্ষেত্রে আমি তাঁদের সাহায্য় করি। তাঁরা আমাকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার জন্যও প্রস্তুত। এমনকী তিনি এও জানিয়েছিলেন, আপের ১২ জন বিধায়ক রয়েছেন যাঁরা পুনর্নির্বাচন চান না। তারাও এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন।

বিশ্বাসের বক্তব্য, তিনি এই প্রস্তাব গ্রহণ করেননি। এবং বিষয়টি তৎক্ষণাৎ আপের নেতৃত্বের কাছে জানিয়ে দিয়েছেন তিনি। চলতি বছর লোকসভা নির্বাচনে আমেঠী থেকে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী ও বিজেপির স্মৃতি ইরানির বিপক্ষে দাঁড়িয়েছিলেন বিশ্বাস এবং হেরেও গিয়েছিলেন। বিশ্বাস ওই বিজেপি সাংসদের নাম নিতে অস্বীকার করেন। তিনি বলেন, ব্যক্তিগত সম্পর্কের কারণেই ওই বিজেপি সাংসদের নাম তিনি প্রকাশ করতে চান না।

এদিক কুমার বিশ্বাসের দাবী নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে বিজেপি এবং আপ নেতারা। বিজেপি যেখানে এই অভিযোগ অস্বীকার করছেন। বিজেপির দাবি, কুমার বিশ্বাস আসলে খবরের শীরোনামে থাকতে চান তাই মনগড়া কথা বলছেন। এদিকে আপের অভিযোগ বিজেপি আপ সদস্যদের দল থেকে ফুসলিয়ে নিজেদের দিকে টানার চেষ্টা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+