নোট বাতিলের বর্ষপূর্তিতে কালো টাকা বিরোধী দিবস পালন করবে বিজেপি

৮ই নভেম্বর দেশজুড়ে কালো টাকা বিরোধী দিবস হিসেবে পালন করবে বিজেপি নেতৃত্ব, ওইদিন বিরোধীরা কালা দিবস পালন করবে

৮ই নভেম্বর নোট বাতিলের বর্ষপূর্তিতে বিরোধীরা যখন কালা দিবস পালন করবে দেশজুড়ে, তখনই ওইদিন দেশজুড়ে কালো- টাকা বিরোধী দিবস হিসেবে পালন করবে বিজেপি। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেইসঙ্গে কংগ্রেসকে একহাত নিয়ে তিনি বলেন, সুযোগ থাকা সত্ত্বেও কংগ্রেস কালো টাকা উদ্ধারে কোনও পদক্ষেপ করেনি।

নোট বাতিলের বর্ষপূর্তিতে কালো টাকা বিরোধী দিবস পালন করবে বিজেপি

৮ নভেম্বর নোট বাতিলের বর্ষপূর্তিকে কালা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত মঙ্গলবারই নিয়েছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ ১৮টি বিরোধী দলের জোট। তারই পাল্টা কালো-টাকা বিরোধী দিবস পালন করতে চলেছে বিজেপি। জেটলি জানিয়েছেন, ওই দিন বিজেপির সমস্ত বড় নেতাই দেশজুড়ে কালো - টাকা বিরোধী দিবস পালন করবেন। নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনার জবাবে এদিন জেটলি বলেন, ছোট ছোট পদক্ষেপ করে কালো টাকা উদ্ধার সম্ভব ছিল না, তাই এতবড় একটা সিদ্ধান্ত সরকারকে নিতে হয়েছিল।

নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেসের সুর চড়ানোকেও কটাক্ষ করেছেন জেটলি। তিনি বলেন, কংগ্রেস অনেকদিন এদেশে ক্ষমতায় ছিল। তাদের কাছে কালো টাকা উদ্ধারের অনেক সুযোগও ছিল, কিন্তু তারা কোনও পদক্ষেপ করেছে বলে মনে পড়ে না কারওরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+