তৃণমূল-মাও যোগের প্রচারেই বাজিমাতের লক্ষ্য পঞ্চায়েতে, বিজেপি চালল নয়া তাস
তৃণমূল-মাও যোগে তত্ত্ব ফের সামনে আনতে চলেছে বিজেপি। বাংলায় পঞ্চায়েতে নির্বাচনের আগে জঙ্গলমহলে মাওবাদীদের সঙ্গে তৃণমূলের যোগসূত্র তুলে ধরে বিজেপি ফায়া তোলার চেষ্টায় নামল এবার।
তৃণমূল-মাও যোগে তত্ত্ব ফের সামনে আনতে চলেছে বিজেপি। বাংলায় পঞ্চায়েতে নির্বাচনের আগে জঙ্গলমহলে মাওবাদীদের সঙ্গে তৃণমূলের যোগসূত্র তুলে ধরে বিজেপি ফায়া তোলার চেষ্টায় নামল এবার। পঞ্চায়েতে বাজিমাতের লক্ষ্যে বিজেপি চালল নয়া তাস।
শুক্রবার বিকেলে বর্ধমানের দুর্গাপুরে এক কার্যকারিনী বৈঠকের আয়োজন করে বিজেপি। সেখানে যোগ দিয়েছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি তৃণমূলের বিরুদ্ধে ফের মাও-যোগের তকমা সাঁটিয়ে দেন এদিন।

তিনি বলেন, মাওবাদীদের বাংলায় এনেছে তৃণমূলই। তৃণমূল এবং মাওবাদীর একসঙ্গে কার্যকলাপ চালিয়েছে। তার জেরে সন্ত্রস্ত্র হয়েছে বাংলা। বিগত পঞ্চায়েত নির্বাচন থেকেই অনেক রক্ত ঝরেছে জঙ্গলমহলে। পুরুলিয়ায় বিজেপির বহু কার্যকর্তার প্রাণ গিয়েছে। তা হয়েছে তৃণমূলের ওই মাও-যোগের ফলেই।
তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, পুরুলিয়ায় পঞ্চায়েত ভোটের আগে ও পরে মোট ৬ জন বিজেপির কার্যকর্তা খুন হয়েছে। সারা রাজ্যজুড়ে আড়াইশোর বেশি কার্যকর্তাকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আগে এই কাজ করত মাওবাদীরা। এখন তৃণমূল এই কাজ করে এলাকা সন্ত্রস্ত করে রেখেছে।
এদিন তিনি তৃণমূলের সঙ্গে মাওবাদী যোগের প্রসঙ্গ উস্কে দেন। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আরও বলেন, সামনেই পঞ্চায়েত ভোট। তৃণমূল ফের এলাকা সন্ত্রস্ত করতে চাইবে। তাই সবাই সজাগ থাকুন। এবার জবাব দিতে প্রস্তুত বিজেপি। তৃণমূলকে আর জমি ছেড়ে দেওয়া হবে না বিনা যুদ্ধে।
বিজেপি সাংসদ বলেন, শুধু পুরুলিয়াই নয়, সারা রাজ্যজুড়ে তৃণমূল আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। মুকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের কথা বললেও নানাভাবে হিংসাত্মক কথা বলছেন তৃণমূলের নেতারা। তৃণমূল কংগ্রেসের লাগামহীন হিংসার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এবার প্রস্তুত থাকবে বিজেপি। তৃণমূলকে কড়া জবাব দিলেন সাংসদ।
তিনি আরও বলেন, পুরুলিয়ায় কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প আটকে দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। তারা চাইছে না জঙ্গলমহলের মানুষ সমস্ত পরিষেবা পাক। একদিকে রাজ্য সরকার জঙ্গলমহলের কোনও এলাকায় কোনওরূপ উন্নয়ন করছে না, অন্যদিকে কেন্দ্রীয় সরকারকেও কিছু করতে দিচ্ছে না।
বিজেপি ২০১৮ সালেও পঞ্চায়েতে জঙ্গলমহল-সহ সমস্ত প্রান্তিক এলাকায় ভালো ফল করেছিল। তারপর ২০১৯-এও তারা ভালো ফল করে সংসদীয় আসনে জয়লাভ করে। কিন্তু ২০২১-এ ফের জঙ্গলমহল ঝুঁকেছিল তৃণমূলের দিকে। এখন সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে দু-পক্ষই মরিয়া ভোটের ফায়দা তুলতে। সেই মর্মেই দুই দলই নানা প্রচার পরিকল্পনা তৈরি করছে।












Click it and Unblock the Notifications