বিহারে শরিকি বিবাদে জড়াচ্ছে বিজেপি, উপনির্বাচনে প্রার্থী নিয়ে দ্বন্দ্ব চরমে

বিহারে শরিকি বিবাদে জড়াচ্ছে বিজেপি, উপনির্বাচনে প্রার্থী নিয়ে দ্বন্দ্ব চরমে

চার রাজ্যে বিধানসভা ভোটে বিপুল সাফল্যের পরেই বিহারের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বিহারে জটিলতা বাড়ছে এনডিএ-র অন্দরে। বোচাহা বিধানসভা কেন্দ্রে আগামী ১২ এপ্রিল উপনির্বাচন। এই কেন্দ্রটি শরিকি দল বিকাশশীল ইনসান পার্টিকে ছেড়ে দিয়েছিল বিজেবি। কিন্তু এবার এই কেন্দ্রে আলাদা করে নিজের প্রার্থী দিচ্ছে বিজেপি। ২০১৫ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিল নির্দল প্রার্থী।

বিহারে শরিকি বিবাদে জড়াচ্ছে বিজেপি, উপনির্বাচনে প্রার্থী নিয়ে দ্বন্দ্ব চরমে

তারপরে তারা বিজেপিকে সমর্থন করে। কাজেই আসনটি বিজেপির দখলে চলে যায়। ২০২০ সালে এই কেন্দ্রেটি ভিএইপি বা বিকাশশীল ইনসান পার্টিকে ছেড়ে দিয়েছিল বিজেপি। কিন্তু এই কেন্দ্রে আবার আর নিজেদের প্রার্থীকেই বেছে নিয়েছে বিজেপি। আর শরিক দলকে ছাড়তে রাজি নয়।

বিহারে বিধানসভা ভোটে বিজেপি অনেক বেশি আসন পেয়েছে। বলা চলে বিজেপির আসন সংখ্যার জোড়েই ফের ক্ষমতায় ফিরতে পেরেছে নীতীশ কুমার। নইলে জেডিইউর একার পক্ষে বিহারে ক্ষমতা ধরে রাখা একেবারেই অসম্ভব ছিল। বিজেপির আসন সংখ্যা অনেকটাই বেড়েছে বিহারে। এরই মধ্যে আবার শরিকী দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। উপনির্বাচনে প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে বিজেপির দুই শরিকের মধ্যে তুমুল দ্বন্দ্ব শুরু হয়।

সকলেই এই কেন্দ্রে নিজেদের প্রার্থী দিতে চেয়েছিল। এই নিয়ে বিজেপির শরিক দলের মধ্যে তুমুল অসন্তোষ শুরু হয়েছিল। নিজের কেন্দ্রে বিজেপি আলাদা করে প্রার্থী দেওয়ায় বিজেপির হাত ছাড়ার হুমকি দিয়েছে ভিআইপি সুপ্রিমো। প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সরব হয়েছেন ভিআইপি সুপ্রিমো মুকেশ সাহানি। প্রকাশ্যেই বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তিনি দাবি করেছেন বিজেপিকে কিছুতেই তিনি ভোট দেবেন না। বিহারে ইতিমধ্যেই নীতীশের বিরুদ্ধে হাওয়া বইতে শুরু করে দিয়েছে। চার রাজ্যে বিজেপির বিপুল জয়ের মাঝেও বিহারের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে।

নীতীশ কুমারের বিরুদ্ধে এক দিকে যেমন কোমর কষছে আরজেডি আরেক দিকে ঠিক তেমনই বিেজপির বিরুদ্ধে জোট বাঁধছে ছোট ছোট দলগুলি। বিজেপি না থাকলে জেডিইউ সরকার গড়তে পারত না বিহারে। সেকারণে নীতীশের মন্ত্রিসভায় বিজেপি মন্ত্রীর সংখ্যা বেশি। আর তাকে হািতয়ার করেই ধীরে ধীরে বিহারে শক্তি বাড়াতে শুরু করেছে আরজেডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+