মোদীর 'পথে' অমিতও গেলেন মন্দিরে! পরিবারের সঙ্গে প্রার্থনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো বিজেপির সর্বভারতীয় সভাপতিও গেলেন মন্দিরে। এদিন সকালে সোমনাথ মন্দিরে পুজো দেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো বিজেপির সর্বভারতীয় সভাপতিও গেলেন মন্দিরে। এদিন সকালে সোমনাথ মন্দিরে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। শুক্রবার প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতি রাজধানীতে একসঙ্গে সাংবাদিক বৈঠক করেছিলেন। এদিন সকালে কেদারনাথে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেদারনাথে মোদী

এদিন সকালে বায়ুসেনার হেলিকপ্টারে উত্তরাখণ্ডের কেদারনাথে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। সেখানে পুজো দেওয়ার পর পুনর্গঠনের কাজের পর্যালোচনা করেন। রবিবার সকালে তাঁর বদ্রিনাথ যাওয়ার কথা রয়েছে। বিকেলে ফিরে যাবে দিল্লিতে।

সোমনাথে অমিত শাহ

এদিন সকালে নিজের রাজ্য গুজরাতের সোমনাথ মন্দিরে যান বিজেপির সর্বভারতী সভাপতি অমিত শাহ। পরিবারের সদস্যদের নিয়ে সেখানে পুজো দেন তিনি।

বিজেপিই ফের গরিষ্ঠতা পাবে, দাবি মোদীর

বিজেপিই ফের গরিষ্ঠতা পাবে, দাবি মোদীর

প্রধানমন্ত্রী মোদী শুক্রবার দাবি করেছিলেন, বিজেপিই ফের সংখ্যাগরিষ্ঠতা পাবে। এটা একটা প্রথম উদাহরণও হয়ে থাকবে, একবার পূর্ণ সময় ক্ষমতায় থাকার পর দল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে দাবি করেছিলেন তিনি। লোকসভায় জেতার পর পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠিত হবে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী।

(ছবি সৌজন্য: পিটিআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+