চলছে মোদীর ক্লাস, ‘অভ্যাসবর্গ’-এর ফাঁকেই বিজেপি সাংসদরা মাতলেন কিশোরের গানে
চলছে প্রধানমন্ত্রী মোদীর ক্লাস। সেই বিশেষ ক্লাস ‘অভ্যাসবর্গ’-এর ফাঁকেই বিজেপি সাংসদরা মাতলেন কিশোর কুমারের গানে। গুরুগম্ভীর ক্লাসের ফাঁকে মন ভালো করা গানে বিজেপির চার সাংসদ মাতালেন ক্লাসরুম।
চলছে প্রধানমন্ত্রী মোদীর ক্লাস। সেই বিশেষ ক্লাস 'অভ্যাসবর্গ'-এর ফাঁকেই বিজেপি সাংসদরা মাতলেন কিশোর কুমারের গানে। গুরুগম্ভীর ক্লাসের ফাঁকে মন ভালো করা গানে বিজেপির চার সাংসদ মাতালেন ক্লাসরুম। গায়ক-সাংসদ বাবুল সুপ্রিয়, ক্রীড়াবিদ-সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোর ও দুই অভিনেতা-সাংসদ মনোজ তিওয়ারি ও রবি কিষানের গানে মুগ্ধ অন্যরাও।

বিজেপি সাংসদ-মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করলেন গানমের সেই ভিডিও। আকাশ কেন ডাকে...ইয়ে সাম মস্তানি...কিশোর কুমারের জাদুভরা সেই গান ধ্বনিত হল চার সাংসদের সমবেত কণ্ঠে। গান ধরলেন বাবুল, তাতে গলা মেলালেন রাজ্যবর্ধন, মনোজ, রবিরাও।
গান শেষে অবশ্য কেউ জয় শ্রীরাম ধ্বনি তোলেননি। জয় হিন্দ মন্ত্রে শেষ হয়েছে মন ভালো করা বিজেপি সাংসদদের গানের এই ভিডিওটি। ভিডিওতে চার সাংসদকেই দেখা গিয়েছে বেশ কোশ মেজাজে। শনিবার সংসদের লাইব্রেরি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ক্লাসের ফাঁকে গানে গানে ভরিয়ে দেন সাংসদরা।
Working hard, working happy :)
— Rajyavardhan Rathore (@Ra_THORe) August 3, 2019
Visible high energy just prior to BJP MPs workshop under dynamic leadership of shri @NarendraModi ji to serve our nation better. @SuPriyoBabul @ManojTiwariMP @ravikishann pic.twitter.com/y4U4z6YxJD
শনিবারই শুরু হয়েছে এই অভ্যাসবর্গ। অভ্যাস বদলের এই ক্লাস চলবে রবিবারও। সাফ জানিয়ে দেওয়া হয়, কিছুতেই কাজ ফেলে রাখা যাবে না। সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। দেরি করে দফতরে আসা যাবে না। সংসদ অধিবেশনে নিয়মিত অংশ নিতে হবে। রাজ্যসভা ও লোকসভার প্রায় সমস্ত সাংসদদের উপস্থিতিতেই এই নিয়মানুবর্তিতার পাঠ দেওয়া হয়। শেখানো হয় নিয়ম-নীতি, দলীয় আদর্শ।












Click it and Unblock the Notifications