বেসুরো বরুণ! লখিমপুরকাণ্ডে এবার বিজেপি সংসদ দাবি করলেন 'ন্যায় বিচারের'
সামনেই ২০২২ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে যখন এগিয়ে যাচ্ছিল বিজেপি, তখনই যোগীরাজ্য উত্তরপ্রদেশের বুকে ৪ জন কৃষক সহ ৮ জনের মৃত্যু নিয়ে শুরু হয় তোলপাড়। এই পরিস্থিততে কার্যত কোণঠাসা হতে শুরু করেছে যোগী সরকার। কেন্দ্রীয়মন্ত্রী ও রাজ্যের মন্ত্রীর সফরকালে , গাড়ির ধাক্কায় লখিমপুর এলাকায় ৪ কৃষকের মৃত্যু হয়। কৃষকদের উপর দিয়ে পিষে চলে যায় গাড়ি, বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। এদিকে, তাঁদেরই খুড়তুতো ভাই তথা বিজেপি সাংসদ বরুণ গান্ধীও এবার এই ইস্যুতে গর্জে উঠলেন। দাবি করলেন ন্যায় বিচারের। যা কার্যত বিজেপির অস্বস্তি বাড়িয়েছে বলেই দাবি অনেকের।

ভিডিও শেয়ার বরুণের
এদিকে বরুণ গান্ধী এদিন লখিমপুরের ভিডিওটি শেয়ার করেন। সেখানে তিনি দাবি করেন, বিক্ষোভকারীদের কোনও দিনওই মুখ বন্ধ করা যাবে না।

ন্যায়ের দাবিতে সরব বরুণ
এদিকে, যাতে কৃষকরা ন্যায় বিচার পান, তার দাবিতে সরব হয়এছেন বরণ গান্ধী। তিনি বলেন, যাতে কৃষকদের রাগ আর জেদ না বেড়ে যায়, তার জন্য ন্যায় বিচার জরুরি। নিজের টুইটে বরুণ গান্ধী লিখেছেন, 'এই ভিডিও ক্রিস্টালের মতো স্বচ্ছ । বিক্ষোবকারীদের হত্যা করে মুখ বন্ধ করা যাবে না। ' একই সঙ্গে তিনি লেখেন নিরীহ কৃষকের রক্ত ছিটিয়ে পড়ার জবাব চাই। যাতে হিংসা আর জেদের রাস্তা কৃষকরা আর না নেন এই ঘটনার প্রেক্ষিতে ,তার জন্য ন্যায় বিচার জরুরি। এদিকে, লখিমপুরকাণ্ডে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এর প্রেক্ষিতে এদিন মামলার রায় দেওয়ার পালা রয়েছে।

লখিমপুর ইস্যুতে তপ্ত রাজনীতি
লখিমপুর কাণ্ডে এই প্রথম বরুণ বলছেন, এমন নয়। তিনি এর আগেও একটি ভিডিও (ওয়ান ইন্ডিয়া বচার করেনি ভিডিওর সত্যতা) শেয়ার করেন। যে পোস্ট থেকেও গর্জে ওঠেন মানেকা পুত্র। উল্লেখ্য, লখিমপুরে গাড়ির চাকায় কৃষকদের পিষে হত্যা করার অভিযোগ উঠেছে। দুই মন্ত্রীর সফরকালে এই ঘটনার জেরে কার্যত এখনও ক্ষোভের আগুন ধিক ধিক করে জ্বলছে যোগী রাজ্যের এই এলাকায়। দাবি উঠেছে দুই অভিযুক্ত মন্ত্রীর পদত্যাগের। তবে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অজয় মিশ্র এই ঘটনায় পদত্যাগ করছেন না বলে জানা গিয়েছে।

বরুণের বক্তব্য ও ভোটমুখী উত্তরপ্রদেশ
এদিকে, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এই কৃষকদের মৃত্যু ঘিরে বিজেপির বিরুদ্ধে ক্ষোভে উত্তাল হয়েছে বিরোধীরা। গতকাল রাতেই লখিমপুর এলাকায়, মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। এদিকে, ক্রমাগত লখিমপুরকাণ্ডে কোণঠাসা হচ্ছে বিজেপি। দাবি উঠছে দুই অভিযুক্ত বিজেপি মন্ত্রীর পদত্যাগ ও শাস্তির। এই পরিস্থিতিতেবিজেপি সাংসদ বরুণ গান্ধী এই ইস্যুতে সরব হয়েই বিজেপির অস্বস্তির পরিমাণ দ্বিগুণ করেছেন বলে মত অনেকের। ভোটমুখী উত্তরপ্রদেশে এই পরিস্থিতিতে বরুণ গান্ধীর বক্তব্য বেশ তাৎপর্য রাখছে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications