Vande Bharat Express Train: এই শহরে একটা বন্দে ভারত দিতেই হবে! রেলমন্ত্রীকে আবদার সাংসদের
Vande Bharat Express Train: গত কয়েক বছরে ভারতীয় রেলপথে (Indian Rail) বিপ্লব ঘটিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস! গতি থেকে যাত্রী স্বাচ্ছন্দ্য, ইতিমধ্যে নজর কেড়েছে এই ট্রেন। পর্যটকদের পাশাপাশি নিত্যযাত্রীদের কাছেও অন্তত ভরসার ট্রেন হয়ে উঠেছে।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে। আর এই কারণে কার্যত প্রত্যেকদিনই চাহিদা বাড়ছে দেশের প্রিমিয়াম এই ট্রেনের (Vande Bharat Express Train)।

Vande Bharat Express Train: শতাধিক বন্দে ভারত এক্সপ্রেস চলছে
দেশের একাধিক রুটে অন্তত শতাধিক বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চলছে। বিশেষ করে বারাণসী থেকে দিল্লি, পাটনা, ঝাড়খণ্ড অয্যোধ্যা সহ বিভিন্ন শহরে চলছে এই সেমি বুলেট। খুব শীঘ্রই আরও একটি ট্রেন সে রাজ্য পেতে পারে। যেটি কিনা মেরঠ থেকে অয্যোধ্যা হয়ে বারাণসীর মধ্যে চলতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে রাজসভার সাংসদ লক্ষ্মীকান্ত বাজপেয়ী এই বিষয়ে আবেদন জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন।
চিঠি সাংসদের আবেদন, ইতিমধ্যে মেরঠ থেকে লখনউ পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালানো হচ্ছে। এমনকি মেরঠ থেকে লখনউ বারাণসীর মধ্যেও একটি সেমি বুলেট চালানোর আলোচনা চলছে। এক্ষেত্রে এই ট্রেনকে অয্যোধ্যা কিংবা বারাণসীর মধ্যে চালানো হয় তাতে যাত্রীরা উপকৃত হবে বলে রেলমন্ত্রীকে আবেদন সাংসদের। শুধু তাই নয়, যদি কোনও সমস্যা থাকে তাহকে এই ট্রেন অয্যোধ্যা পর্যন্ত যদি চালানো যায় সে বিষয়টিকেও ভেবে দেখার আবেদন জানানো হয়েছে।
Vande Bharat Express Train: পর্যটনে জোয়ার আসবে
লক্ষ্মীকান্ত বাজপেয়ীর দাবি, মেরঠ থেকে অয্যোধ্যা এবং বারাণসী পর্যন্ত যদি বন্দে ভারত (Vande Bharat Express Train) চালানো হয় সেক্ষেত্রে দুই শহরেই পর্যটনে জোয়ার আসবে। শুধু তাই নয়, নয়ডা কিংবা দিল্লি যাওয়ার ক্ষেত্রেও যাত্রীদের সুবিধা হবে বলে দাবি করা হয়েছে রেলমন্ত্রীকে লেখা চিঠিতে। যদিও এই বিষয়ে রেলমন্ত্রী কিংবা রেলমন্ত্রকের তরফে কোনও বক্তব্য দেওয়া হয়নি। এমনকি আগামীদিনে কোনও পরিকল্পনা আছে কিনা সে বিষয়েও কোনও বার্তা দেওয়া হয়নি।
Vande Bharat Express Train: কাশ্মীর পর্যন্ত বন্দে ভারত!
বলে রাখা প্রয়োজন, বর্তমানে দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালানোর তোরজোর চালাচ্ছে রেলমন্ত্রক। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসেই নয়া এই ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পারেন বলে খবর। যদিও তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এমনকি ভাড়া কিংবা সময় নিয়েও রেলের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে দিল্লি-কাশ্মীর সেমি বুলেট চালু হলে সে রাজ্যে পর্যটনে জোয়ার আসবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications