'কিছু মহিলাদের পোশাকই ধর্ষণে প্ররোচনা দেয়', হিজাব বিতর্কের মাঝে বিতর্ক বাড়ালেন বিজেপি বিধায়ক

'কিছু মহিলাদের পোশাকই ধর্ষণে প্ররোচনা দেয়', হিজাব বিতর্কের মাঝে বিতর্ক বাড়ালেন বিজেপি বিধায়ক

হিজাব বিতর্কের মাঝেই ধর্ষণ নিয়ে মন্তব্য করে পারদ চড়ালেন বিজেপি বিধায়ক। তিনি বলেেছন কিছু মেয়ের পোশাক ধর্ষণে উস্কানি দেয়। কর্নাটকের বিজেপি বিধায়ক এমপি রেনপকাচারিয়া মন্তব্য করেছেন, দেশে ধর্ষণ বাড়ছে তার কারণ কিছু মেয়ের পোশাক পুরুষদের উত্তেজিত করে তোলে। সঙ্গে সঙ্গে এই নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। তার পরেই মুখ্যমন্ত্রী রাজনৈতিক সচিব বিজেপি বিধায়কের এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। বিধায়ক নিজে পরে লিখিত ভাবে জানিয়েছেন তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি লিখেছেন তাঁর মন্তব্যের জন্য যদি কারোর আঘাত লেগে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি।

কিছু মহিলাদের পোশাকই ধর্ষণে প্ররোচনা দেয়, হিজাব বিতর্কের মাঝে বিতর্ক বাড়ালেন বিজেপি বিধায়ক

গত কয়েকদিন ধরেই কর্নাটকে হিজাব বিতর্ক চরমে উঠেছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছে মামলা। কর্নাটকের নতুন শিক্ষা আইনে জুনিয়র কলেজে ইউনিফর্ম পরে যেতে হবে। সেই ইউনিফর্মে পরা যাবে না হিজাব। এই নির্দেশিকা জারি হওয়ার পরেই কর্নাটকের একাধিক জুনিয়র কলেজে হিজাব পরে আসা ছাত্রীদের ঢুকতে দেওয়া হয়নি। হিজাব পরে আসার কারণে তাঁদের কলেজে ঢুকতে দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।

এর প্রতিবাদে কলেজে কলেজে হিজাব পরে এসে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। তাঁদের কলেজে ঢুকতে দেওয়া হলেও আলাদা ঘরে বসিয়ে রাখা হয়েছে। এবং তাঁদের পড়ানো হচ্ছে না। এই নিয়ে উত্তাল হয়ে উঠেছে কর্নাটক। এই নিয়ে পাল্টা আন্দোলন শুরু হয়েছে। গেরুয়া চাদর গায়ে দিয়ে জয় শ্রীরাম স্লোগান তুলে ছাত্ররা প্রতিবাদ দেখাচ্ছেন। উদিপির একটি কলেজে ফ্ল্যাগ পোস্টে গেরুয়া পতাকা ওড়ানোর অভিযোগ উঠেছে।

তার আঁচ গিয়ে পড়েছে রাজনৈতিক মহলেও। কর্নাটকের কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন হিজাব পরার জন্য কাউকে শিক্ষার অধিকার েথকে বঞ্চিত করা যায় না। হিজাব তার জন্ম গত অধিকার। প্রথম থেকেই হিজাব পরে আসছেন তাঁরা। এতদিন যখন এই নিয়ে কোনও সমস্যা হয়নি তখন এখন কেন এই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও এই ঘটনার তীব্র সমালোচনা করেেছন। তিনি বলেছেন কেউ বিকিনা পরবে না ঘোমটা দেবে, জিনস পরবে না হিজাব পরবে সেটা তার ব্যক্তিগত পছন্দ। এটা কেউ বলে দিতে পারে না। নিজের ইচ্ছে মত পোশাক পরার অধিকার ভারতের সংবিধান দিয়েছে।

প্রিয়াঙ্কা গান্ধীর এইমন্তব্যে পর উত্তেজনার পারদ আরও চড়েছে। কর্নাটক সরকার কিন্তু সিদ্ধান্তে অনড় রয়েছেন। কর্নাটক সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের মধ্যে ভেদাভেদ দূর করতেই ইউনিফর্ম নির্দেশিকা জারি করা হয়েছে। এবং কোনও ভাবেই এই নির্দেশিকা প্রত্যাহার করা হবে না বলে জানানো হয়েছে। কর্নাটক পুলিশ আগামী ২ সপ্তাহ কর্নাটকের কোনও স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে মিটিং-মিছি, বিক্ষোভ এবং জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+