Taslima Nasrin: ‘নির্বাসিত’ তসলিমাকে কলকাতায় ফেরানো হোক, সরব হওয়ায় শমীককে ধন্যবাদ লেখিকার; কী বলছে তৃণমূল?

Taslima Nasrin: তাঁর লেখা বই 'লজ্জা'-র উপর আবর্তিত নাটক মঞ্চস্থ হতে পশ্চিমবঙ্গে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন তসলিমা নাসরিন। সেনিয়ে তৃণমূলের অবশ্য দাবি ছিল, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা। আর এবার তসলিমাকে কলকাতায় ফেরানোর প্রস্তাব বিজেপির। রাজ্যসভায় এনিয়ে সরব হলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।

সোমবার সংসদে জিরো আওয়ারে সরব হয়ে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি তোলেন শমীক ভট্টাচার্য। রাজনৈতিক মহলের অবশ্য মত, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করল বিজেপি। এদিন শমীক বলেন, "কলকাতায় ফিরে আসতে চান তসলিমা। তসলিমার কাছে কলকাতা নিজের শহর, ভালবাসার শহর, প্রাণের শহর। তসলিমাপ প্রত্যাবর্তন হোক। বাংলার নারী আন্দোলনের নতুন সূর্যোদয় হোক।"

Samik bhattacharya and Taslim Nasrin

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়ায় তসলিমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর কলকাতায় আশ্রয় নিয়েছিলেন তিনি। শমীকের দাবি, তসলিমাকে কলকাতা থেকে তাড়াতে যে কংগ্রেস নেতা উদ্যত হয়েছিলেন, তিনি তৃণমূলে রয়েছেন। তাই নির্বাসিত বাংলাদেশি লেখিকাকে কলকাতা শহরে ফেরানোর দাবি তোলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বাংলা ভাষার প্রতি তসলিমার অবদানের কথাও স্মরণ করিয়ে দেন শমীক।

শমীক ভট্টাচার্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তসলিমা নাসরিনও। ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, "রাজ্যসভার সাংসদ কমিউনিস্ট পার্টির গুরুদাস দাশগুপ্ত ২০০৭ সালে আমাকে নিয়ে প্রথম কথা বলেছিলেন ভারতের সংসদে। আমি তখন সবে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার দ্বারা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত। বাংলার টানে, প্রাণের টানে যে শহরে বসবাস শুরু করেছিলাম, সেই শহর থেকে কখনও যে বিতাড়িত হবে হবে, কল্পনাও করিনি। শ্রদ্ধেয় গুরুদাস দাশগুপ্ত প্রতিবাদ করেছিলেন। তিনি দাবি জানিয়েছিলেন আমাকে যেন পশ্চিমবঙ্গে ফিরতে দেওয়া হয়। তারপর দীর্ঘ বছর কেউ আমার কলকাতা ফেরা নিয়ে কথা বলেননি।"

বিজেপি সাংসদকে ধন্যবাদ জ্ঞাপন করে তসলিমা লেখেন, " ১৮ বছর পর রাজ্যসভার সাংসদ ভারতীয় জনতা পার্টির শমীক ভট্টাচার্য আমাকে কলকাতায় ফেরানোর দাবি জানালেন সংসদে। জানি না, কলকাতায় শেষ পর্যন্ত আমার ফেরা হবে কি না, তবে তিনি যে আমার কথা মনে করেছেন, মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে নিজের জন্মভূমি থেকে নির্বাসিত আমি, বাংলায় লেখালেখি চালিয়ে যেতে হলে পশ্চিমবঙ্গের বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য যে গুরুত্বপূর্ণ, তা তিনি উপলব্ধি করেছেন বলে তাঁকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।"

যদিও এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেন, "যখন তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া হয়েছিলস তখন তো সিপিএমের সরকার ছিল। তখন বিজেপি কোথায় ছিল? আজ হিন্দু-মুসলিম ঝগড়া লাগানোর জন্য আবহ তৈরি করছে। আইনশৃঙ্খলা পশ্চিমবঙ্গের হাতে। শমীক ভট্টাচার্য ভেকধারী হিন্দু।"

বিজেপিকে নিশানা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীরও। তিনি বলেন, "নতুন করে তসলিমাকে নিয়ে বিতর্ক তৈরি করে বাংলার রাজনীতিকে উত্তপ্ত করার মধ্য দিয়ে বাংলার পরিবেশ নষ্ট করা ঠিক নয় বলে মনে করি। যে প্রশ্ন সামনে রেখে অনেক দ্বন্দ্ব তৈরি হয়, তা কেন্দ্র ও রাজ্যের এড়িয়ে চলা উচিত বলে মনে করি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+