শহিদ-শকটে দাঁড়িয়ে বিজেপি সাংসদের চওড়া হাসি, ভাইরাল ছবিতে উঠল নিন্দার ঝড়

পুলওয়ামা জঙ্গি হামলায় গোটা দেশ শোকে মুহ্যমান। কারও চোখে জল, কেউ করছেন হাহাকার। আত্মঘাতী জঙ্গি ক্রিয়াকলাপের এই ঘটনার পর আগুন জ্বলছে গোটা দেশবাসীর মতো প্রধানমন্ত্রী মোদীর হৃদয়েও।

পুলওয়ামা জঙ্গি হামলায় গোটা দেশ শোকে মুহ্যমান। কারও চোখে জল, কেউ করছেন হাহাকার। আত্মঘাতী জঙ্গি ক্রিয়াকলাপের এই ঘটনার পর আগুন জ্বলছে গোটা দেশবাসীর মতো প্রধানমন্ত্রী মোদীর হৃদয়েও। কিন্তু তাঁর দলেরই এক সাংসদের কীর্তিতে লজ্জা পাবে দেশ। উত্তরপ্রদেশের উন্নাওয়ে শহিদ অজিত কুমারের মরদেহের শকটে হাসিমুখে দেখা গেল বিজেপি সাংসদকে।

বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ সহাস্য বদনে দাঁড়িয়ে শহিদ-শকটে দাঁড়িয়ে হাত নাড়ছেন। শুধু সহাস্য বদন বললেও অত্যুক্তি হবে, চওড়া হাসি মহারাজের মুখে। আর এই ছবি প্রকাশ্যে আসার পরই নিন্দার মুখে পড়েছেন সাংসদ। সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়।

শহিদ-শকটে দাঁড়িয়ে বিজেপি সাংসদের চওড়া হাসি, ভাইরাল ছবিতে উঠল নিন্দার ঝড়

শহিদের কফিনবন্দি দেহ পৌঁছতেই শুরু হয় ফুল ছোঁড়া। তখন গাড়ির উপরে দাঁড়িয়েছিলেন সাক্ষী মহারাজ। ফুল ছোঁড়ার পরই করজোড়ে প্রণাম জানাতে থাকেন সাক্ষী মহারাজ। জনতার দিকে হাতা নাড়তে থাকেন। সাংসদের এই আচরণ নিয়েই সমালোচনা শুরু হয়েছে। কঠোর সমাচোলাচনা করেছেন কংগ্রেসের মুখপাত্র প্রিয়াংকা চতুর্বেদী।

উল্লেখ্য, দিল্লির বিমানবন্দরে সেনা-জওয়ানদের কফিনবন্দি দেহ নামার পর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে রাহুল গান্ধীকে একবার হাতের মুঠোয় থাকা মোবাইলের দিকে তাকিয়ে তাকেত দেখা যায়। সেই ছবিই ভাইরাল হয়ে ওঠে। এই ছবিকে হাতিয়ার করেই কংগ্রেস সভাপতির মুণ্ডপাত করে শাসক শিবির। বিজেপির সাংসদ পরেশ রাওয়াল রাহুল গান্ধীর এই ছবি টুইট করেন।

এরপর শহিদের শোকযাত্রায় বিজেপি সাংসদের সহাস্য বদনের ছবি প্রকাশ্যে আসার পর পাল্টা প্রচার শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। দেশ বা সেনার প্রতি তাঁর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠে পড়ে। বিজেপি সাংসদের ছবি ও ভিডিও ঘুরে বেড়াতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+