হিন্দুধর্মের দৈত্যরাজের বংশধর মমতা! বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের
ফের বিতর্কিত মন্তব্য উত্তর প্রদেশের উন্নাও-এর বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের। জয় শ্রীরাম স্লোগান শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তেড়ে যাওয়ানিয়ে মন্তব্যটি করেছেন তিনি।
ফের বিতর্কিত মন্তব্য উত্তর প্রদেশের উন্নাও-এর বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের। জয় শ্রীরাম স্লোগান শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তেড়ে যাওয়া নিয়ে মন্তব্যটি করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দু ধর্মের বর্ণিত দানব হিরণ্যকশিপুর বংশধর, প্রশ্ন করেছেন তিনি। সাক্ষী মহারাজের বিরুদ্ধে কমপক্ষে ৩৪ টি ফৌজদারি মামলা রয়েছে।

বিতর্কিত মন্তব্য সাক্ষী মহারাজের
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার সময় সাক্ষী মহারাজ বলেন, বাংলায় জয় শ্রীরাম স্লোগান নিয়ে মুখ্যমন্ত্রী আচরণ সম্পর্কে তাঁর একটা কথা মনে পড়ছে। সেই সময় তিনি হিন্দু ধর্মে বর্ণিত দৈত্য হিরণ্যকশিপুর কথা উল্লেখ করেন। জয় শ্রীরাম বলায় হিরণ্যকশিপু ছেলে প্রহ্লাদকে জেলখানায় আটকে রেখেছিলেন।
তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছিল। বাংলায় এরই পুনরাবৃত্তি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে হিরণ্যকশিপুর সঙ্গে তুলনা করেন।
বলেন মনে হচ্ছে যেন হিরণ্যকশিপুর পরিবার থেকেই এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনে জিতবে বিজেপি
এই বিজেপি সাংসদ দাবি করেন, পরবর্তী রাজ্য বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে বিজেপি। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্য থেকে ১৮ টি আসন
পাওয়ায় তিনি খুশি।

হিন্দু ধর্মে হিরণ্যকশিপু
হিন্দু ধর্মে বর্ণিত রয়েছে হিরণ্যকশিপুর কথা। তাঁর পত্নীর নাম ছিল কয়াধু। বিষ্ণুভক্ত প্রহ্লাদের পিতা ছিলেন তিনি। কিন্তু হিরণ্যকশিপুর ছিলেন বিষ্ণুর বিরোধী। কথিত আছে, রাজ্য শাসনে তিনি যথেচ্ছাচার নিয়মকানুন চালু করেছিলেন তিনি।
Sakshi Maharaj, BJP MP from Unnao: Ek rakshas tha Hiranyakashyap, uske bete ne kaha tha 'Jai Shri Ram,' baap ne bete ko jail mein band kar diya tha. Aur wahi Bengal mein dohraya ja raha hai toh lagta hai ki Hiranyakashyap ke khandan ki toh nahi hain Mamata. pic.twitter.com/p8rIAGxA4W
— ANI (@ANI) June 2, 2019












Click it and Unblock the Notifications