গঙ্গারামপুরে নিগ্রহ, রাষ্ট্রপতির হাতে 'প্রমাণ' তুলে দিলেন বিজেপি সাংসদরা
দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে রাস্তা তৈরি নিয়ে দুই বিজেপি মহিলা কর্মীর নিগ্রহে ঘটনা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ রাজ্য থেকে নির্বাচিত বিজেপি সাংসদরা।
দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে রাস্তা তৈরি নিয়ে দুই বিজেপি মহিলা কর্মীর নিগ্রহে ঘটনা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ রাজ্য থেকে নির্বাচিত বিজেপি সাংসদরা। দলে সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। দুই মহিলা বিজেপি কর্মীর সঙ্গে যে অবর্ণনীয় আচরণ করা হয়েছে, তাঁর বিভিও-ও রাষ্ট্রপতি হাতে তুলে দেন তাঁরা। তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে সন্ত্রাসের অভিযোগও করা হয়েছে রাষ্ট্রপতির কাছে।

রাস্তা তৈরিতে বাধা দেওয়ায় দুই মহিলার ওপর অত্যাচার
গঙ্গারামপুরের নন্দনপুর এলাকায় রাস্তা তৈরি করছিল তৃণমূলের পঞ্চায়েত। দুই মহিলা অভিযোগ করেন ব্যক্তি মালিকানায় থাকা জমির ওপর দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। রাস্তা তৈরিতে বাধা দিতে গেলে দুই মহিলার ওপর হামলা করা হয় বলে অভিযোগ। দুই মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রাস্তার ওপর থেকে সরিয়ে দেওয়া হয়। এঁদের একজনকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।

শুরুতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিল বিজেপি
যে দুই মহিলাকে মারধর করা হয় তাঁদের একজন সক্রিয় বিজেপি কর্মী স্মৃতিকণা দাস। অপরজন তাঁর বোন। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ ছিল, বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল। বিজেপির দাবি ঘটনায় সরাসরি যুক্ত তৃণমূলের উপপ্রধান অমল সরকার। থানায় উপপ্রধান-সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফ থেকে।

অভিযোগ অস্বীকার করলেও অভিযুক্তকে সাসপেন্ড তৃণমূলের
জেলা তৃণমূল সভানেত্রী অর্পিতা ঘোাষের দাবি ছিল, এই ঘটনায় দলের কেউ যুক্ত নয়। পরে অবশ্য অভিযুক্ত উপপ্রধানকে সাসপেন্ড করার কথা জানানো হয় তৃণমূলের তরফে।

রাষ্ট্রপতির দ্বারস্থ বিজেপি
এদিন গঙ্গারামপুরের ঘটনা নিয়েই রাষ্ট্রপতির দ্বারস্থ হয় রাজ্য বিজেপি নেতৃত্ব। দলে রাজ্য থেকে নির্বাচিত বিজেপি সাংসদরা ছাড়াও ছিলেন দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয়। দুই মহিলা বিজেপি কর্মীর সঙ্গে যে অবর্ণনীয় আচরণ করা হয়েছে, তাঁর বিভিও-ও রাষ্ট্রপতি হাতে তুলে দেন তাঁরা।












Click it and Unblock the Notifications