ভোটের মুখে জোর ধাক্কা বিজেপিতে। শিবির বদলে সাংসদের যোগদান সমাজবাদী পার্টিতে

লোকসভা ভোটের মুখে উত্তরপ্রদেশে জোর ধাক্কা খেল বিজেপি। বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন বর্তমান সাংসদ। শুক্রবার সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের হাত ধরে তিনি যোগ দেন বিরোধী শিবিরে।

লোকসভা ভোটের মুখে উত্তরপ্রদেশে জোর ধাক্কা খেল বিজেপি। বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন বর্তমান সাংসদ। শুক্রবার সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের হাত ধরে তিনি যোগ দেন বিরোধী শিবিরে। তাঁর যোগদানে বিজেপিকে শুধু জবাব দেওয়াই হল না, ভোটের আগে শক্তি বাড়ল সপা-বসপা শিবিরে।

প্রার্থীপদ নিয়ে বিবাদ

উত্তরপ্রদেশের মাছলিশহরের সাংসদ রামচরিত্র নিশাদ গতবার বিপুল ব্যবদানে জিতলেও, এবার তাঁকে টিকিট দেয়নি বিজেপি। তাঁর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে টিকিট পান ভি পি সরোজ। ভিপি সরোজের নাম ঘোষণার পর থেকেই রামচরিত্র নিশাদকে নিয়ে জল্পনা চলছিল। অবশেষে তিনি দল ছাড়লেন।

বিএসপি ছেড়ে বিজেপিতে প্রার্থী

বিএসপি ছেড়ে বিজেপিতে প্রার্থী

বহুজন সমাজবাদী পার্টির যে নেতাকে তিনি হারিয়েছিলেন ২০১৪-র নির্বাচনে, বিজেপি এবার সেই ভিপি সরোজকে টিকিট দিয়েছে। সরোজ বহুজন সমাজ পার্টি ছেড়ে গত ২২ মার্চ বিজেপিতে যোগ দেন। আর তারপরই তিনি টিকিট পেয়ে যান। তারপরই বিজেপি ছেড়ে পাল্টা ধাক্কা দিলেন নিশাদ।

সিটিং এমপির দলবদল

সিটিং এমপির দলবদল

বিজেপি তাঁর নাম মনোনীত না করায় সমাজবাদী পার্টির সঙ্গে যোগাযোগ করেন নিশাদ। সমাজবাগী পার্টি এই সুযোগ পেয়ে সিটিং এমপিকে দলে নিয়ে বিজেপি শিবিরে মোক্ষম আঘাতটা দিয়ে দেন। অখিলেশের হাত থেকে পতাকা নিয়ে এই কেন্দ্র বিজেপিকে হারানোর পণ করেছেন তিনি।

বদলাই লক্ষ্য নিশাদের

বদলাই লক্ষ্য নিশাদের

রামচরিত্র নিশাদ চাইছেন, সমাজবাদী পার্টি তাঁকে প্রার্থী করুক আর না করুক, তিনি চান এবার বিজেপিকে হারিয়ে বদলা নিতে। সামনে সেই তিনিই, যিনি গতবার তাঁরা কাছে বিপুল ব্যবধানে হেরেছিলেন। এূার শুধু উভয়ে শিবির বদল করেছেন। এবার সপা-বসপা জোট হওয়ায় বিজেপি প্রার্থীকে মোক্ষম ধাক্কাটা দেওয়া যাবে বলে তিনি আশাবাদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+