One Nation, One Election: 'এক দেশ এক নির্বাচন', জেপিসির চেয়ারম্যান পদে কে? প্রকাশ্যে এল সেই নাম
One Nation, One Election: যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসি'তে (Joint Parliamentary Committee) চেয়ারম্যান করা হল বিজেপির বর্ষীয়ান নেতা তথা সাংসদ পিপি চৌধুরী (BJP MP PP Chaudhary) । 'এক দেশ এক নির্বাচন' সংক্রান্ত বিল ইতিমধ্যে লোকসভায় পাশ হয়েছে। আর সেই বিল খতিয়ে দেখার জন্য একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের রাখা হয়েছে।
বর্তমানে এই কমিটিতে লোকসভা থেকে ২৭ জন এবং রাজ্যসভা থেকে ১২ জন সাংসদ সদস্য হিসাবে রয়েছে। পুরো বিল (One Nation, One Election)খতিয়ে দেখার পর লোকসভায় এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হবে। পরবর্তী অধিবেশনের শেষ সপ্তাহের প্রথমদিনে ওই রিপোর্ট পেশ করা হবে। প্রথমে লোকসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় যে এই বিল প্রথমে যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসি'তে পাঠানো হবে।

আজ শুক্রবার রাজ্যসভাতেও এক সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে। জেপিসিতে সদস্য হিসাবে আছেন কংগ্রেস নেত্রী তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং মনোজ তিওয়ারী। তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে। অন্যদিকে বিজেপি থেকে রয়েছেন পিপি চৌধুরী, বাসুরী সরাজ, অনুরাগ ঠাকুর। এছাড়াও আরও বেশ কিছু দল থেকেও আছেন প্রতিনিধিরা।
বলে রাখা প্রয়োজন, গত মঙ্গলবার বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই এদিন এক দেশ এক ভোট বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। শুরু হয় ভোটাভুটি। সেখানে দেখা যায় এক দেশ এক ভোট বিলের পক্ষে ভোট পড়েছে ২৬৯ সাংসদের, পাশাপাশি এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ১৯৮ জন বিরোধী সাংসদ।
আর এরপরই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপিকে নিশানা করে কংগ্রেস। কংগ্রেসের সাংসদ মানিকরাম ঠাকুর এক্স হ্যান্ডেলে ভোটিং মেশিনের ছবির স্ক্রিনশট পোস্ট কে লেখেন, ৪৬১টি ভোটের মধ্যে দুই তৃতীয়াংশ অর্থাৎ ৩০৭টি প্রয়োজন ছিল। কিন্তু সরকারের পক্ষে মাত্র ২৬৯টি ভোট পড়েছে। বিরোধীরা পেয়েছে ১৯৮টি। দুই-তৃতীয়াংশ সমর্থন পেল না 'এক দেশ এক ভোট বিল।' বিজেপিকে আক্রমণ শানান অপর কংগ্রেস সাংসদ শশী থারুরও।












Click it and Unblock the Notifications