রাহুল ১৫ মিনিট বললেই পৃথিবী হেলে পড়বে, তীব্র কটাক্ষ সাংসদ-অভিনেতা পরেশ রাওয়ালের

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিশানা করলেন বিজেপি সাংসদ অভিনেতা পরেশ রাওয়াল। তিনি কটাক্ষ করলেন, রাহুল আজ বলতে উঠলেই পৃথিবী হেলে যাবে।

মোদী সরকার চার বছরের মাথায় প্রথমবার আস্থা ভোটের মুখে পড়েছেন। টিডিপির অনাস্থা প্রস্তাবে সায় দিয়ে রাহুল গান্ধী চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে। এই অবস্থায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিশানা করলেন বিজেপি সাংসদ অভিনেতা পরেশ রাওয়াল। তিনি কটাক্ষ করলেন, রাহুল আজ বলতে উঠলেই পৃথিবী হেলে যাবে।

রাহুল ১৫ মিনিট বললেই পৃথিবী হেলে পড়বে, তীব্র কটাক্ষ সাংসদ-অভিনেতা পরেশ রাওয়ালের

কেন এমন কথা বললেন পরেশ রাওয়াল। তাঁর কথার ব্যাখ্যায় বরিষ্ঠ অভিনেতা-সাংসদ রাহুল গান্ধীর দিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী না পড়ে একটা লাইনও বলতে পারবেন না। তিনি ১৫ মিনিট বলতে গেলেই এলোমেলো এবং ভুল কথা বলবেন। তিনি বলেন, রাহুল না পড়ে ১৫ মিনিট বলতে গেলেই পৃথিবী হেলে যাবে। শুধু হেলে যাবে না পৃথিবী, পৃথিবী নেচে উঠবে।

এদিন আস্থা ভোট নিয়ে আলোচনায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভাষণে পার্লামেন্ট কেঁপে উঠবে বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল। কংগ্রেসের সেই কথার জবাব দিতেই পরেশ রাওয়ার হুঙ্কার ছাড়লেন। রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষে বিঁধলেন। তিনি স্পষ্ট করে দিলেন রাহুল না পড়ে ১৫ মিনিট বলতে পারবেন না। ১৫ মিনিট বলতে গেলেই তিনি এলোমেলো ও ভুলভাল কথা বলবেন।

এদিন আস্থা ভেট নিয়ে আলোচনা শুরুর প্রথমেই টিডিপি-র পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়। বিজেপি দুর্নীতিগ্রস্থদের বাঁচাচ্ছে বলে অভিযোগ করে সাবধান করে দেওয়া হয় বিশ্বাস হারালে বিশ্বাস ফেরত পাওয়া যায় না। অন্ধ্রপ্রদেশে বিজেপির অবস্থাও কংগ্রেসের মতো হবে। আমরা এই কথায় বিজেপি তথা কেন্দ্রের মোদী সরকারকে হুমকি দিচ্ছি না, দিচ্ছি অভিশাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+