সংবিধান বিপদে...! পশ্চিমবঙ্গ ভাগ করে দুই রাজ্যের ছয় জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি বিজেপি সাংসদের

ফের একবার খবরের শিরোনামে ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে। তিনি এদিন লোকসভায় বলেন, আজকাল বিরোধী দলের নেতারা বলেন, সংবিধান বিপন্ন। কিন্তু সত্যটা অন্য কিছু। সংবিধান বিপদে নেই, তবে কিছু মানুষের রাজনীতিত অবশ্যই বিপদে রয়েছে। তিনি বলেন, যাঁরা ভোটের রাজনীতি করেন, তাঁদের রাজনীতি বিপাকে পড়েছে।

লোকসভায় আদিবাসীদের নিয়েও নিজের মতামত প্রকাশ করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। লোকসভার স্পিকারের কাছে তিনি একটি বড় দাবিও করেছেন।

nishikant dube

কমছে আদিবাসীদের সংখ্যা
লোকসভায় বিজেপি সাংসদ বলেন, যখন বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হয়, তখন ঝাড়খণ্ডে আদিবাসীদের সংখ্যা ছিল ৩৬ শতাংশ। কিন্তু আজ সেই রাজ্যে আদিবাসীদের সমখ্যা ২৬ শতাংশের কম। কেন কমছে আদিবাসীদের সংখ্যা, কিন্তু কেউ কিছুই বলবে না। তিনি অভিযোগ করেছেন, ঝাড়খণ্ডে আদিবাসী এলাকায় ব্যাপক হারে ধর্মান্তরের খেলা চলছে।

পঞ্চায়েত প্রধান আদিবাসী, স্বামী মুসলিম
নিশিকান্ত দুবে বলেন, তিনি যেখানকার সাংসদ, সেই এলাকায় এক পঞ্চায়েতের প্রধান আদিবাসী মহিলা। তবে তাঁর স্বামী মুসলিম। এই অবস্থায় প্রশ্ন জাগে, মহিলা যদি আদিবাসী হন, তাহলে স্বামী কীভাবে মুসলিম হবেন? তিনি বলেন, এটা হিন্দু-মুসলিমের বিষয় নয়। প্রশ্ন হল, মুসলিম কারা? তিনি দাবি করেন, এরা সবাই বাংলাদেশি। । পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডে গেলে দেখা যাবে, মুসলিমরা আদিবাসী মহিলাকে বিয়ে করছে। স্থানীয়ও সরকারও জানে কীভাবে এসব হচ্ছে, কিন্তু কেউ কিছু বলবে না।

ঝাড়খণ্ড সরকারকে আক্রমণ
ঝাড়খণ্ড সরকারকে আক্রমণ করে নিশিকান্ত দুবে বলেছেন, ঝাড়খণ্ডে ইন্ডিয়া ব্লকের জোট সরকার রয়েছে। সেখানকার জেএমএম-কংগ্রেস জোট সরকার এবিষয়ে কিছুই করছে না। । তিনি বলেন, সব জায়গায় ভোটারের সংখ্যা বৃদ্ধি পেলেও গোড্ডায় আদিবাসী জনসংখ্যা কমেছে প্রায় ১০ শতাংশ। এনিয়ে কেউ চিন্তিত নন। তিনি কটাক্ষ করে বলেন, ভোটের রাজনীতিতে উদ্বেগ খালি সংবিধানকে নিয়ে।

ছয় জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি
নিশিকান্ত দুবে অভিযোগ করেন, বিহারের পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার, কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদের হিন্দু গ্রামগুলোকে ধ্বংস করা হচ্ছে। তাঁর নির্বাচনী এলাকার মধ্যে মধুপুর বিধানসভা এলাকায় দুই শতাধিক বুথে জনসংখ্যা ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অনেক বুথে মুসলিম জনসংখ্যা একশো শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ থেকে মুসলিমরা আসছেন।
তিনি দাবি করেন, পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার, কিষাণগঞ্জ, মালদহ, মুর্শিদাবাদেকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক। নাহলে এইসব জেলা থেকে হিন্দু সম্প্রদায় শূন্য হয়ে যাবে।

তিনি বলেন, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা বিভাগে (জামতারা, দেওঘর, দুমকা, পাকুর, গোড্ডা, সাহেবগঞ্জ)মুসলিমদের ক্রম বর্ধমান জনসংখ্যা সম্পর্কে হাইকোর্ট যা বলেছে সেদিকে নজর দেওয়া উচিত। তিনি স্পিকারের উদ্দেশে বলেন, একটি কমিটি তৈরি করুন, যেখানে টিএমসির লোকেদের অন্তর্ভুক্ত করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+