গুজরাত নির্বাচনের আগের দিন মোদীর বিরুদ্ধে এই বিষোদ্গার করে পদত্যাগ বিজেপি সাংসদের

হাইভোল্টেজ গুজরাত বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিন বিজেপি-র সদস্যপদ ও সাংসদপদ থেকে ইস্তফা দিলেন মহারাষ্ট্রের সাংসদ নানা পাটোলে।

হাইভোল্টেজ গুজরাত বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিন বিজেপি-র সদস্যপদ ও সাংসদপদ থেকে ইস্তফা দিলেন মহারাষ্ট্রের সাংসদ নানা পাটোলে। ঘটনা ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়াচ্ছে রাজনৈতিক মহলে। গেরুয়া দুর্গ গুজরাতে, নির্বাচনের ঠিক আগের দিন এই ইস্তফার খবর গুজরাতের রাজনীতিতেও বেশ দোলাচল তৈরি করেছে বলে খবর।

গুজরাত নির্বাচনের আগের দিন মোদীর বিরুদ্ধে এই বিষোদ্গার করে পদত্যাগ বিজেপি সাংসদের

এর আগে, গত অগাস্ট মাসে বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারের সমালোচনা করে , পাটোলে জানান বিজেপি চাষিদের প্রতি অমানবিক ব্য়বহার শুরু করেছে। মুলত কৃষি ঋণ নিয়ে তিনি ফড়নবিশ সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তবে এবার নানা পাটোলে শুধুমাত্র ফড়নবীশ সরকারের বিরুদ্ধে নয়, প্রধারমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও আক্রমণ শানিয়ে দলের সদস্যপদ ত্যাগ করেন।

নিজের ইস্তফাপত্রে ১৪ টি বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন নানা। কৃষিঋণ, বেকারত্ব, নোটবাতিল,জিএসটি, সুদের হার কমানো , এলপিজি ভর্তুকি সমেত একাধিক বিষয় নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধাচারণ করে , তাঁর সমালোচনা করেন নানা। এদিকে,বিশেষজ্ঞ মহলের ধরাণা গুজরাত নির্বাচনের ঠিক আগের দিনই এই ধরনের মন্তব্য ও ইস্তফার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+