Rahul Gandhi: রাহুলের 'ধাক্কায়' আইসিইউ'তে চিকিৎসাধীন আরও এক সাংসদ! পুলিশের দ্বারস্থ হচ্ছে বিজেপি

Parliament protests: বিআর আম্বেদকর ইস্যুতে বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে উত্তাল লোকসভা! কংগ্রেস এবং বিজেপি সাংসদদের মধ্যে জোর ধাক্কাধাক্কি। আর তাতে পড়ে গিয়ে মাথায় ফেটেছে বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীর। জানা যাচ্ছে, ঘটনার গুরুতর আহত হয়েছেন আরও এক বিজেপি সাংসাদ মুকেশ রাজপুত (BJP MP Mukesh Rajput)। ইতিমধ্যে তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি এতটাই সঙ্কটজনক যে বিজেপি সাংসদকে আইসিইউ'তে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে সাংসাদ মুকেশ রাজপুতের চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। অন্যদিকে বর্ষীয়ান বিজেপি নেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন বিজেপির অন্যান্য নেতা এবং সাংসদরা (Parliament protests)।

rahul gandhi

এক্ষেত্রেও ঘটনায় অভিযোগের তির রাহুল গান্ধীর (Leader of Opposition Rahul Gandhi) দিকেই। এমনকি রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাগড়ে এবং প্রিয়াঙ্কা গান্ধীও ধাক্কা মেরেছেন বলে অভিযোগ বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

বলে রাখা প্রয়োজন, বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্য ঘিরে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়! কার্যত একজোট হয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিরোধীরা। আজ বৃহস্পতিবার একই ভাবে লোকসভার বাইরে প্রতিবাদে সামিল হন রাহুল গান্ধী সহ কংগ্রেস সাংসদরা। এমনকি এই ইস্যুতে মিছিল পর্যন্ত করতে দেখা যায়। পাল্টা বিজেপি সাংসদরাও মিছিল করেন। একটা সময় দু'পক্ষের মিছিল মুখোমুখি হয়ে যায়। তা নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বচসা শুরু হয়।

সেই সময় ধাক্কাধাক্কিতে পড়ে যান বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গী। চোট পান মাথায়। এমনকী রক্তও বের হতে শুরু করে। তড়িঘড়ি তাঁকেও দিল্লির একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বিজেপি সাংসদ জানিয়েছেন, হঠাত করেই রাহুল গান্ধী তাঁকে ধাক্কা মারে এবং তিনি পড়ে যান বলে অভিযোগ। কার্যত সিঁড়ি থেকে পড়ে মাথায় চোট পেয়েছেন বলেও জানিয়েছেন প্রতাপ সারেঙ্গী।

তাঁর সঙ্গেই পড়ে যান আরও এক বিজেপি সাংসাদ মুকেশ রাজপুত। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, তাঁর উপরেই সারেঙ্গী পড়ে যান। ফলে মুকেশ গুরতর আঘাত পেয়েছেন। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। সবটাই বিজেপির নাটক বলেও তোপ। এমনকী আম্বেদকর ইস্যু থেকে নজর ঘোরাতেই এই সমস্ত কাজ করা হচ্ছে বলেও অভিযোগ। যা খবর, এই ঘটনায় বিজেপির তরফে দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করা হতে পারে। অভিযোগ হতে পারে রাহুল গান্ধীর বিরুদ্ধেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+