বিজেপির দিকে আঙুল তুললে কবরে স্থান হবে, যোগী-রাজ্যে মাত্রাছাড়া দলীয় সাংসদ

কেউ যদি রাজনীতির নামে দুর্নীতি করে তবে তাঁকে ছেড়ে দেবে না বিজেপি। দুর্নীতি করলে তার যোগ্য শাস্তি পাবে। আর এ ব্যাপারে বিজেপির দিকে আঙুল তুললে তার আঙুল ভেঙে দেওয়া হবে।

কেউ যদি রাজনীতির নামে দুর্নীতি করে তবে তাঁকে ছেড়ে দেবে না বিজেপি। দুর্নীতি করলে তার যোগ্য শাস্তি পাবে। আর এ ব্যাপারে বিজেপির দিকে আঙুল তুললে তার আঙুল ভেঙে দেওয়া হবে। তাঁকে মাটিতে পুঁতে দিতেও দুবার ভাববে না বিজেপি। উত্তরপ্রদেশের গাজিপুরে একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাসংদ মনোজ সিনহা গর্জে উঠেন।

বিজেপির দিকে আঙুল তুললে কবরে পাঠাব, যোগী-রাজ্যে মাত্রা ছাড়ালেন দলীয় সাংসদ

তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে, অভয় দেন কাউকে ভয় পাওয়ার কিছু নেই। বিজেপিকর্মীর বিরুদ্ধে আঙুল তুললে, চার ঘণ্টার মধ্যে তার আঙুল ভেঙে দেওয়া হবে। বিজেপি সাংসদ আরও হুমকি দেন কেউ যদি বিজেপিকর্মীদের দিকে আঙুল তুলে ধরার সাহস করে, তবে তার সমাধির ব্যবস্থা করা হবে।

উত্তরপ্রদেশের গাজিপুরে বিএসপি-এসপি জোট প্রার্থীর সঙ্গে ভোট লড়াইয়ে সামিল বিজেপি। সেখানে বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেন মনোজ সিনহা। বলেন, এখানে বিসএসপি-এসপি জোট প্রার্থীর বিরুদ্ধে লড়তে আমরা তৈরি। আমরা এখানে লড়ছিল দুর্নীতির বিরুদ্ধে। বিরোধী প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে।

উল্লেখ্য, গাজিপুরের সইদপুরে টাউন ন্যাশনাল ইন্টার কলেজে বিজেপির কিষান মোর্চা সম্মেলন আয়োজন করা হয়। বিপুল পরিমাণ কৃষক উপস্থিত ছিলেন এই সম্মেলনে। উপস্থিত ছিলেন গিরিশ চাঁদ যাদব, বিজয় যাদব ও বিশাল সিং 'চঞ্চল'-সহ বেশ কয়েকজন মন্ত্রী। সেখানেই সাংসদ হুঙ্কার ছাড়েন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+