নিজেই নিজের উপর হামলা করালেন বিজেপি সাংসদের ছেলে! ঘটনায় চাঞ্চল্য ছড়াল যোগী রাজ্যে

নিজেই নিজের উপর হামলা করিয়ে সবাই অবাক করে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদের ছেলে। বিজেপি সাংসদ কৌশল কিশোরের ছেলে আয়ুষের উপর কয়েকজন দুষ্কৃতী গুলি চালিয়েছল গতকাল রাতে। ঘটনায় জড়িত থাকা অভিযোগে আয়ুষের এক আত্মীয়কে গ্রেফতার করে পুলিশ। এরপরই উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য।

নিজেই নিজের উপর হামলা করালেন বিজেপি সাংসদের ছেলে! ঘটনায় চাঞ্চল্য ছড়াল যোগী রাজ্যে

ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে আয়ুষ নিজেই নিজের উপর হমালা করায়। এই ঘটনায় সে অন্য কাউকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করতে চাইত। এদিকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছে আয়ুষ। তাঁর শরীরের দুটি স্থানে গুলি লেগেছে। একটি পাঁজরে লাগে। অন্যটি ঘাড় ছুঁয়ে বেরিয়ে যায়।

এদিকে ঘটনায় ব্যবহৃত পিস্তলটি লাইসেন্স প্রাপ্ত ছিল বলে জানতে পেরেছে পুলিশ। ধৃতের বয়ানের পর পুলিশের সন্দেহ, আয়ুষ নিজের বোনের স্বামী, আদর্শের সঙ্গে মিলে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এই আদর্শকেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি মোহনলালগঞ্জে ঘটেছিল। আদর্শ পুলিশকে পুরো ঘটনাটি বলেন।

লখনউয়ের পুলিশ কমিশনার ঘটনার প্রেক্ষিতে বলেন, 'ঘটনার তদন্তে নেমে আমরা জানতে পারি যে যখন এই ঘটনাটি ঘটে, তখন আয়ুষের সঙ্গে ছিল তাঁর বোনের স্বামী আদর্শ। আমরা একটি সিসিটিভি ফুটেজ খুঁজে পেয়েছি। তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা তল্লাশি চালিয়ে একটি পিস্তলও খুঁজে পেয়েছি।' এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আয়ুষ পলাতক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+