Vinesh Phogat : প্রধানমন্ত্রীর কবর খোঁড়ার হুঙ্কার, তারপরেও অলিম্পিক্সে সুযোগ, ভিনেশকে মনে করালেন কঙ্গনা

ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন কুস্তিগীর ফিনেশ ফোগাট। রুপো নিশ্চিত করলেও তিনিই প্রথম ভারতকে সোনার আশা দেখিয়েছিলেন। গতকাল থেকে ভিনেশের সাফল্য কামনায় গোটা দেশেই প্রার্থনা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আর হল না সেটা। ফাইনালে খেলতে পারবেন না ভিনেশ। কারণ তাঁর ওজন অনেকটাই বেশি রয়েছে।

এদিকে বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াল এরই মাঝেই একটু কটাক্ষের সুর টেনে দিয়েছেন। ভিনেশের জাতীয় পতাকা হাতে একটি ছবি শেয়ার করে সোশ্যাস মিডিয়ায় অভিনেত্রী সাংসদ লিখেছেন, প্রধানমন্ত্রী মোদীর কবর খোঁড়া হবে বলে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন ভিনেশ। তাঁকেই অলিম্পিক্সে পাঠিয়েছে ভারত।

Vinesh Phogat

দিল্লিতে প্রাক্তন কুস্তী ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলেন। বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিল্লিতে আন্দোলনে সামিল হয়েছিলেন তিনি। তাঁদের অভিযোগ ছিল ব্রিজ ভূষণ মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানি করেছেন। তাঁকে অবিলম্বে অপসারণ করতে হবে। গোটা দিল্লি উত্তাল হয়েছিল কুস্তিগীরদের আন্দোলনে। যদিও কুস্তিগীরদের এই অভিযোগ অস্বীকার করেছিলেন ব্রিজ মোহন সিং।

তারপরে লোকসভা ভোটে দুপক্ষকে বাঁচিয়েই ব্রিজমোহনটে টিকিট না দিয়ে তাঁর ছেলেকে কেসরগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। কুস্তিগীরদের আন্দোলনে সামিল হওয়া সেই ভিনেশকে অলিম্পিকসে পাঠিয়েছে ভারত। ভিনেশ দেশকে হতাশ করেনি। ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেছিলেন তিনি। যদিও দুর্ভাগ্যবশত ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন ভিনেশ। ওজন বেশি হওয়ার কারণে তিনি ফাইনাল খেলতে পারবেন না।

জানা গিয়েছে তারপরেই অসুস্থ হয়ে পড়েন ভিনেশ। এবং তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভিনেশ প্রচণ্ড গরম এখন ফ্রান্সে। গরমের চোটে কাহিল অবস্থা খেলোয়াড়দের। এদিকে ভিনেশের ডিস কোয়ালিফিকেশনের খবর পাওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন। এবং তিনিও যে আশাহত সেটা বলেছেন। ভিনেশ গোল্ড মেডেল পাওয়ার স্বপ্ন দেখিয়েছিল গোটা দেশকে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+