'দোষীদের কঠিনতম শাস্তি হবে', জাহাঙ্গীরপুরীর সংঘর্ষে তীব্র নিন্দায় হুঙ্কার বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের

'দোষীদের কঠিনতম শাস্তি হবে', জাহাঙ্গীরপুরীর সংঘর্ষে তীব্র নিন্দায় হুঙ্কার বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের

যাঁরা দিল্লিতে হিংসা ছড়িয়েছেন তাঁদের কঠিনতম শাস্তি হবে। কোনও ভাবেই তাঁদের রেয়াত করা হবে না। ঘটনার তীব্র নিন্দা করে কড়া বার্তা বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের। তিনি আরও বলেছেন যাঁরা অশান্তি ছড়িেয়ছেন তাঁদের দিল্লির বাসিন্দা বলা উচিত নয়। তাঁরা িকছুতেই দিল্লি হাইটস নন।

তীব্র নিন্দা গৌতম গম্ভীরের

তীব্র নিন্দা গৌতম গম্ভীরের

হনুমান জয়ন্তীতে দিল্লির জাহাঙ্গীরপুরীতে রীতিমত সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িত হানাহানিতে আহত হয়েছেন পুিলশ সহ বেশ কয়েকজন সাধারণ নাগরিক। ২০২০ সােলর সাম্প্রদায়িক হিংসার কথা স্মরণ করিয়ে দিয়েছে জাহাঙ্গীর পুরীর ঘটনা। তার তীব্র নিন্দা করে টুইট করেছেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তিনি টুইটে তীব্র হুঙ্কার দিয়ে বলেছেন দোষীদের কড়া শাস্তি হবে। যাঁরা হনুমান জয়ন্তীতে এই ঘটনা ঘটিয়েেছন তাঁদের দিল্লি হাইটস বলা উচিত নয়।

হনুমানজয়ন্তীতে উত্তপ্ত জাহাঙ্গীরপুরী

হনুমানজয়ন্তীতে উত্তপ্ত জাহাঙ্গীরপুরী

গতকাল বিকেল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকা। হনুমান জয়ন্তীর শোভাযাত্রা মসজিদের রাস্তায় আসার পরেই পাথর ছোড়া শুরু হয় বলে অভিযোগ। প্রায ৩০০-৪০০ জনের শোভাযাত্রা ছিল সেটি। হঠাৎ করে শোভাযাত্রাকে লক্ষ্য করে পাথর ছোড়া শুরু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে দুই সম্প্রদায়ের মধ্যে। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং সাধারণ নাগরিক আহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

দিল্লির হিংসার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা দিয়েছে শোভাযাত্রা মসজিদের কাছে আসা মাত্র সেখানে পাথর ছোড়া শুরু হয়। একদল ছেলে হাতে তরোয়াল নিয়ে আল্লা হু আকবর স্লোগান দিতে থাকে। তারপরেই দুই সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। আশপাশের দোকানে লুঠ চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে। গোটা এলাকা এখনও থমথমে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে উত্তেজিত হবেন না কেউ। গুজবে কান দেবেন না বলে প্রচার চালাচ্ছে পুলিশ।

গ্রেফতার ১৪

গ্রেফতার ১৪

এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হচ্ছে। স্থানীয়দের একাংশের দাবি বাইরে থেকে লোক এসে অশান্তি ছড়িয়েছে। আবার একাংশ দাবি করেছে শোভা যাত্রা থেকেই সংঘর্ষের উস্কানি দেওয়া হয়। আবার একাংশ দাবি করেছে মসজিদ থেকে প্রথম পাথর ছোড়া হয়েছিল। একাধিক মত শোনা যাচ্ছে এলাকায় গেলে। পুলিশ সিসিটিভি খতিয়ে দেখছে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এদিকে এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছে ১৩টি বিরোধী দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+