Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লাভ জিহাদকে ইস্যু করতে চাইছেন কর্নাটকের বিজেপি সাংসদ, নির্বাচনের মুখে তাৎপর্যপূর্ণ বার্তা

রাস্তার উন্নয়ন বা নর্দমার পরিষ্কার তো গৌণ সমস্যা। আসল সমস্যা হবল লাভ জিহাদ। সমাজকে পরিষ্কার করতে হবে। কর্নাটকে বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি সাংসদ দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা।

রাস্তার উন্নয়ন বা নর্দমার পরিষ্কার তো গৌন সমস্যা। আসল সমস্যা হবল লাভ জিহাদ। সমাজকে পরিষ্কার করতে হবে। কর্নাটকে বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি সাংসদ দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা। তাঁর কথায় স্পষ্ট বিজেপি এবার লাভ জিহাদকে ইস্যু করতে চাইছেন কর্নাটকের নির্বাচনে।

কর্নাটকের বিজেপি সাংসদ নলীন কাতিল ভোটের আগে বলেছেন, আফনি যদি সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, তবে আপনি লাভ জিহাদ বন্ধের জন্য দাবি তুলুন। আর বিজেপির প্রয়োজন লাভ জিহাদ বন্ধের সুপারিশ করা। তাঁর মতে রাস্তা সংস্কার বা নর্দমা পরিষ্কার কোনও ইস্যুই নয়। আসল ইস্যুকে নিয়ে লড়াই করতে হবে। সেজন্য তিনি লাভ জিহাদ বন্ধে ফোকাস করার পরামর্শ দিয়েছেন।

লাভ জিহাদকে ইস্যু করতে চাইছেন কর্নাটকের বিজেপি সাংসদ

কর্নাটকে এই বছরের মাঝামাঝি বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে দলীয় সভায় বিজেপি সাংসদের এহেন মন্তব্য ঝড় তুলে দিয়েছে। প্রকাশ্য সভায় তিনি বলেন, আমি আপনাদের বলছি- রাস্তা বা নর্দমা পরিষ্কারের মতো ছোটোখাটো সমস্যা নিয়ে কথা বলবেন পরে। আপনি যদি আপনার বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন, তো সবার আগে লাভ জিহাদ বন্ধের দাবি তুলুন। আর বিজেপির এটা করাই সর্বাগ্রে প্রয়োজন।

বিজেপির সাংসদ প্রেম থেকে মুক্তি পেতে লড়াই করতে বলছেন দলের নেতা-কর্মীদের। কারণ লাভ জিহাদ এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে বলে তাঁর দাবি। তিনি নির্বাচনের আগে পেপ-টক দিয়েছেন কর্মীদের প্রতি। আর বিজেপি সাংসদের এই দাবি নিয়ে বিরোধী কংগ্রেসের পাল্টা, বিজেপি আসলে ভোট মেরুকরণের চেষ্টা করছে।

কর্নাটক কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমার বলেন, এর থেকে খারাপ আর কী হতে পারে। তারা উন্নয়নের দিকে তাকাচ্ছে না, তারা ঘৃণার দিকে তাকাচ্ছে। তারা দেশকে বিভক্ত করার দিকে তাকিয়ে আছে। তাই আমরা শুধু উন্নয়নের দিকে তাকিয়ে আছি। আমরা উন্নয়নের দাবি তুলছি।

শিবকুমার বলেন, বিজেপি শুদু মানুষের আবেগ নিয়ে খেলা করছে। আমরা চাকরি চাই, আমরা চাই যে মূল্যবৃদ্ধি জনগণকে প্রভাবিত করবে না, আমরা জৈনন্দিন জীবনযাপন নিয়ে চিন্তিত। নির্বাচনের আর কয়েকমাস বাকি রয়েছে। তার আগে বিজেপি সাংসদ লাভ জিহাদ দমন করার বার্তায় বিজেপি সরকারকে আহ্বান করছে।

মুসলিম পুরুষরা হিন্দু মহিলাদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করতে বাধ্য করে। এই অর্থেই লাভ জিহাদ শব্দটি ব্যবহার হয়। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মতো বিজেপিশাসিত রাজ্যে লাভ জিহাদের মোকাবিলায় আইন প্রণয়ণ হচ্ছে। কর্নাটকে জোরপূর্বক ধর্নান্তরকরণের বিরুদ্ধে আইন আছে। কিন্তপ কট্টরপন্থীরা লাভ জিহাদের জন্য আইন চাইছে এখন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+