গৌতম গম্ভীরকে প্রাণনাশের দ্বিতীয় হুমকি, বিজেপি সাংসদের নিরাপত্তা জোরদার, চাইছে কী জঙ্গিরা?
ফের প্রাণনাশের হুমকি গৌতম গম্ভীরকে। প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদকে হুমকি দিয়ে ই-মেল পাঠিয়েছে জঙ্গিরা। দ্বিতীয় হুমকিটি এসেছে isiskashmir@gmail.com থেকে। এতে লেখা রয়েছে, আমরা আপনাকে প্রাণে মারতে চেয়েছিলাম। কিন্তু গতকাল আপনি বেঁচে গিয়েছেন। যদি আপনি আপনার জীবন ও পরিবারকে ভালোবাসেন, তাহলে রাজনীতি ও কাশ্মীর ইস্যু দূরে থাকুন।

দ্বিতীয়বার হুমকি দিতে যে ই-মেলটি পাঠানো হয়েছে তাতে গম্ভীরের বাসভবনের বাইরে তোলা ভিডিওর অ্যাটাচমেন্টও পাঠানো হয়েছে। এদিনই গম্ভীর দিল্লি পুলিশকে প্রথম হুমকি পাওয়ার ঘটনার কথা জানিয়েছিলেন। প্রথম ই-মেলটি এসেছিল ISIS Kashmir থেকে। এতে বলা ছিল, আমরা আপনাকে ও আপনার পরিবারকে হত্যা করব। বিজেপি সাংসদের পক্ষে গৌরব অরোরা যে অভিযোগ দায়ের করেছিলেন তার প্রেক্ষিতে তদন্ত শুরু করা হয়েছে। দিল্লি পুলিশকে অরোরা যে লিখিত অভিযোগ করেছিলেন তাতে লেখা হয়েছে, মঙ্গলবার ২৩ নভেম্বর রাত ৯টা ৩২ মিনিটে হুমকি দেওয়া ই-মেলটি আসে।
হুমকি মেলটিতে আইসিস জঙ্গি সংগঠনের কথা উল্লেখ থাকলেও ওই অ্যাকাউন্টি কার নামে খোলা হয়েছে তা খতিয়ে দেখছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের সাইবার সেল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গম্ভীরের রাজেন্দ্রনগরে বাসভবনের সামনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications