বিজেপি সাংসদই নাকি ভগবান রামের বংশধর! সুপ্রিম কোর্টে দাবি ঘিরে তুমুল চাঞ্চল্য
তিনিই ভগবান রামের পুত্র কুশের বংশধর। এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ দিয়া কুমারী। তাঁর অপর এক পরিচয়ও রয়েছে। জয়পুর রাজ পরিবারের সদস্য তিনি।
তিনিই ভগবান রামচন্দ্রের পুত্র কুশের বংশধর। এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ দিয়া কুমারী। তাঁর অপর এক পরিচয়ও রয়েছে। জয়পুর রাজ পরিবারের সদস্য তিনি। দিন কয়েক আগে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, রঘুবংশের কেউ অযোধ্যায় বসবাস করেন কিনা। এপ্রসঙ্গে বিজেপি সাংসদের দাবি, ভগবান রামের বংশধররা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছেন। একইসঙ্গে তাঁর দাবি অযোধ্যা সমস্যার শীঘ্রই সমাধান হবে।

রাজস্থানের রাজসমান্দের সাংসদ দিয়া কুমারী। তিনি বলেছেন, আদালত জানতে চেয়েছেন, ভগবান রামের বংশধরদের কথা। নিজের মুখে আদালতের উদ্দেশে দিয়া কুমারী বলেছেন, ভগবান রামের বংশধররা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছেন। একইসঙ্গে নিজের পরিবারকে রামের ছেলে কুশের বংশধর বলে দাবি করেন দিয়া কুমারী। তিনি বলেন, এই দাবি পাণ্ডুলিপি, বংশলিপি এবং রাজ পরিবারের সঙ্গে থাকা দস্তাবেজের ওপর ভিত্তি করেই করা।
সম্প্রতি শুনানির সময়, সাংবিধানিক বেঞ্চের প্রধান, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সিনিয়র অ্যাডভোকেট কে পরাসরণকে প্রশ্ন করেছিলেন ভগবান রামের বংশধরদের নিয়ে। সেই সময় আইনজীবী বলেছিলেন, তাঁর কাছে এই সংক্রান্ত কোনও তথ্য নেই। তবে তিনি খুঁজের দেখবেন বলেও জানিয়েছিলেন।
বিজেপি সাংসদ দিয়া কুমারী বলেছেন, প্রত্যেকের বিশ্বাস রয়েছে ভগবান রামের প্রতি। এপ্রসঙ্গে তাঁর অনুরোধ, রামমন্দির মামলায় দ্রুত শুনানি হওয়া উচিত এবং আশা আদালত শীঘ্রই বিষয়টি নিয়ে রায় ঘোষণা করবে।
তিনি বলেছেন, প্রয়োজন হলে, তিনি তাঁর পরিবারের কাথে থাকা প্রমাণ জমা দেবেন আদালতে। তবে অযোধ্যা মামলায় কোনও রকমের হস্তক্ষেপ করবেন না।












Click it and Unblock the Notifications