ইস্তফা দিতে চান মোদীর দলের উত্তর মুম্বইয়ের সাংসদ! ডেকে পাঠালেন রাজ্য সভাপতি

খ্রিস্টানদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে সংবাদ মাধ্যমের ঘাড়েই দোষ চাপালেন মহারাষ্ট্রের বিজেপি নেতা।এই নেতার নাম গোপাল শেট্টি।মুম্বই উত্তরের সাংসদ তিনি। তাঁর দাবি,বক্তব্যকে ভুল ভাবে তুলে ধরা হয়েছো

খ্রিস্টানদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে সংবাদ মাধ্যমের ঘাড়েই দোষ চাপালেন মহারাষ্ট্রের বিজেপি নেতা। এই নেতার নাম গোপাল শেট্টি। মুম্বই উত্তরের সাংসদ তিনি। তাঁর দাবি, বক্তব্যকে ভুল ভাবে তুলে ধরা হয়েছে।

ইস্তফা দিতে চান মোদীর দলের উত্তর মুম্বইয়ের সাংসদ! ডেকে পাঠালেন রাজ্য সভাপতি

সংবাদ মাধ্যমকে এই বিজেপি সাংসদ জানিয়েছেন, নিজের পদ থেকে ইস্তফা দিতে তৈরি তিনি। বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন।

মুম্বই উত্তরের সাংসদ গোপাল শেট্টি বলেছেন, তাঁর বক্তব্যকে ভুল ভাবে তুলে ধরা হয়েছে। তাঁর আরও দাবি, তিনি কখনও কারও বিরুদ্ধে বৈষম্য করেননি। ইতিমধ্যেই দলের রাজ্য সভাপতির কাছে নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। সেই বিষয়েই কথা বলতে রাজ্য সভাপতির সঙ্গে তিনি দেখা করবেন।

দেশের স্বাধীনতা সংগ্রামে খ্রিস্টানদের অবদান নেই। এই কথা বলার পরেই বিতর্ক দেখা দেয়। তাদেরকে বিদেশি বলেও অ্যাখ্যা দিয়েছিলেন তিনি। গোপাল শেট্টি দাবি করেছিলেন, হিন্দু ও মুসলিমরাই দেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা পালন করেছিলেন।

ক্যামেরায় ধরা পড়েছিল, উত্তর মুম্বইয়ের বিজেপি সাংসদ বলছেন, খ্রিস্টানরা হল ব্রিটিশ। তাই তারা দেশের স্বাধীনতা সংগ্রামে তারা অংশ নেননি। তবে ভারতকে হিন্দু কিংবা মুসলিমরা মুক্ত করেনি। সবাই স্বাধীনতার যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন।

মুম্বইয়ের মালাদের মালভনিতে শিয়া কবরেস্তান কমিটির ইদের অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যটি করেছিলেন উত্তর মুম্বইয়ের সাংসদ গোপাল শেট্টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+