লোকসভার স্পিকার হতে চলেছেন রাজস্থানের কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা

স্পিকার কে হবেন এই নিয়ে জল্পনার শেষ ছিল না। প্রথমে শোনা যাচ্ছিল বিজেডির কাউকে এই পদে জন্য আমন্ত্রণ জানাতে পারেন নরেন্দ্র মোদী।

স্পিকার কে হবেন এই নিয়ে জল্পনার শেষ ছিল না। প্রথমে শোনা যাচ্ছিল বিজেডির কাউকে এই পদে জন্য আমন্ত্রণ জানাতে পারেন নরেন্দ্র মোদী। লোকসভার স্পিকার হিসেবে বর্ধমানের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, পিপি চৌধুরী-র নাম নিয়েও জল্পনা ছিল। সে জল্পনা উড়িয়ে গিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে সিদ্ধান্ত। ১৭তম লোকসভার স্পিকার পদে নিজের দলের লোকেই আস্থা রেখেছে বিজেপি। মনে করা হচ্ছে রাজস্থানের কোটার সাংসদ ওম প্রকাশ বিড়লাকে স্পিকার পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজই স্পিকার পদে নিজের মনোনয়ন পেশ করবেন তিনি।

লোকসভার স্পিকার হতে চলেছেন রাজস্থানের কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা

প্রোটেম স্পিকার হিসেবে গতকাল শপথ নেন বিজেপি-সাংসদ বীরেন্দ্র কুমার। প্রোটেম স্পিকারই এবার স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের কাজ পরিচালনা করবেন।

ডেপুটি স্পিকার হিসেবে ওয়াইএসআর কংগ্রেসের কাউকে চাইছে বিজেপি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে সেজন্য প্রস্তাবও করা হয়েছে। সেই প্রস্তাব কতটা স্বীকৃতি দেবেন জগন তা এখনও স্পষ্ট নয়। সুমিত্রা মহাজন বয়সজনিত কারণে ভোটে না দাঁড়ানোয়, এবার লোকসভায় নতুন স্পিকারের নির্বাচন করতে হচ্ছে এনডিএ-২ সরকারকে।

মোদী টু মন্ত্রিসভায় জায়গা না পাওয়া মানেকা গান্ধী-র নাম উঠে আসছিল স্পিকার হিসেবে। কিন্তু, শেষ অবধি ৫৬ বছর বয়সী রাজস্থানের জনপ্রিয় নেতা ওম বিড়লাকে লোকসভার স্পিকার পদে বেছে নিয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনে হারের ক মাসের মধ্যেই লোকসভা ভোটে রাজস্তানে বিজেপি-র চমকপ্রদ ফলের পিছনে ওম বিড়লার বড় ভূমিকা ছিল। তাঁকে এই পদ দিয়েই পুরস্কার দিল বিজেপি। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
কোটা লোকসভা কেন্দ্র থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রামনারাইন মিনাকে প্রায় ২ লক্ষ ৮০ হাজার ভোটে পরাজিত করেছেন বিড়লা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+