দেশের আইনে বিশ্বাস নেই! ধর্ষককে জনসমক্ষে গুলি করে মারার নিদান মোদীর দলের এই সাংসদের

ধর্ষকের কোন ধরনের শাস্তি হওয়া উচিত, তা বাতলে দিলেন অসমের তেজপুরের বিজেপি সাংসদ রামপ্রসাদ শর্মা। মহিলাদের সম্মান না জানানোর জন্য, ঘৃণ্য কাজের জন্য শিক্ষা দিতে জন সমক্ষে তাদের গুলি করে মারা উচিত।

ধর্ষকের কোন ধরনের শাস্তি হওয়া উচিত, তা বাতলে দিলেন অসমের তেজপুরের বিজেপি সাংসদ রামপ্রসাদ শর্মা। মহিলাদের সম্মান না জানানোর জন্য, ঘৃণ্য কাজের জন্য শিক্ষা দিতে জন সমক্ষে তাদের গুলি করে মারা উচিত বলে মন্তব্য করলেন এই বিজেপি সাংসদ। ধর্ষণের ঘটনা বন্ধ করতে এটাই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন তিনি। যারা মহিলাদের সম্মান করে না, তাদের এই ধরনের শাস্তি প্রাপ্য বলে মন্তব্য করেছেন অসমের এই সাংসদ।

দেশের আইনে বিশ্বাস নেই! ধর্ষককে জনসমক্ষে গুলি করে মারার নিদান মোদীর দলের এই সাংসদের

ধর্ষকদের শাস্তি দিতে আলাদা করে শুটিং স্কোয়াড গড়ে তোলার উচিত বলে মন্তব্য করেছেন অসমের তেজপুরের বিজেপি সাংসদ রামপ্রসাদ শর্মা। একইসঙ্গে তাঁর দাবি, শারীরিক নিগ্রহ, শ্লীলতাহানির ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের জেলের সাজা হওয়া উচিত।

গত সপ্তাহে অসমে পঞ্চম শ্রেণির ছাত্রী এই নাবালিকার ধর্ষণের পর খুনের ঘটনার জেরে মন্তব্যটি করেছেন অসমের তেজপুরের বিজেপি সাংসদ রামপ্রসাদ শর্মা। অসমের নগাঁওতে নাবালিকাকে গণ ধর্ষণ করে তিনজন। যাদের মধ্যে দুজন নাবালক। নাবালিকাকে পরে আগুন দিয়ে পুড়িয়া মারা হয়। যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন সে ৯৫ শতাংশ দগ্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ। এখানেই সাংসদের প্রশ্ন নাবালক যদি ধর্ষণ করতে পারে তাকে কেন নাবালক হিসেবে দেখা হবে। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তিনি।

অসমে মহিলাদের বিরুদ্ধে বাড়তে থাকা আক্রমণ নিয়ন্ত্রণে সরকারের উচিত আইন প্রণয়ন করা, বলেছেন এই বিজেপি সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+