রাজ্যে ধর্ষণে যুক্ত বিশেষ সম্প্রদায়! অসমের এই সাংসদের অভিযোগে চাঞ্চল্য

গত কয়েক বছরে রাজ্যে ধর্ষণের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। একথা স্বীকার করে নিলেন অসম থেকে নির্বাচিত বিজেপি সাংসদ বিজয়া চক্রবর্তী। তবে এক্ষেত্রে বেশিরভাগ ঘটনায় জন্য দায়ী একটি বিশেষ সম্প্রদায়। এমনটাও অভিযোগ।

গত কয়েক বছরে রাজ্যে ধর্ষণের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। একথা স্বীকার করে নিলেন অসম থেকে নির্বাচিত বিজেপি সাংসদ বিজয়া চক্রবর্তী। তবে এক্ষেত্রে বেশিরভাগ ঘটনায় জন্য দায়ী একটি বিশেষ সম্প্রদায়। এমনটাও অভিযোগ করেছেন তিনি।

রাজ্যে ধর্ষণে যুক্ত বিশেষ সম্প্রদায়! অসমের এই সাংসদের অভিযোগে চাঞ্চল্য

ধর্ষণকারীদের ফাঁসি কিংবা গুলি করে মারার পক্ষে মতপ্রকাশ করেছেন তিনি। একমাত্র এই ধরনের শাস্তির মাধ্যমে মহিলাদের বিরুদ্ধে এইধরনের অপরাধের সংখ্যা কমানো যেতে পারে মন্তব্য করেছেন তিনি।

বিজয়া চক্রবর্তী বলেছেন, এমন একটা দিন বাদ যায় না যেদিন কোনও ধর্ষণের ঘটনা ঘটে না। সেখানে নাবালিকারাও ছাড় পায় না। গত কয়েক বছর ধরে অসমে এই ঘটনা বেড়েই চলেছে। আর এই ধরনের ঘটনায় একটি বিশেষ সম্প্রদায়ের লোক জড়িত বলে অভিযোগ তাঁর। যেন ধর্ষণ তাদের জন্মগত অধিকার। যদি ধর্ষণকারীদের ফাঁসি কিংবা গুলি করে মারা না হয়, তাহলে এই ধরনের ঘটনা বাড়তেই থাকবে।

সর্বানন্দ সোনওয়ালের নেতৃত্বাধীন সরকার মহিলাদের বিরুদ্ধে অপরাধ কমাতে চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিজয়া চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+