রাষ্ট্রপতি ভবনে করোনা-হানা! গায়িকার সংস্পর্শে আসার পরই সাংসদ রাষ্ট্রপতি সকাশে

রাষ্ট্রপতি ভবনে করোনা-হানা! গায়িকার সংস্পর্শে আসার পরই সাংসদ রাষ্ট্রপতি সকাশে

গায়িকা কনিকা কাপুর বিদেশ থেকে ফিরে লখনউয়ে পার্টি দিয়েছিলেন। সেই পার্টিতে উপস্থিত ছিলেন দেশের নানা স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই কারণেই বসুন্ধরা রাজে ও তাঁর সাংসদ-পুত্র দুষ্মন্ত সিং স্বেচ্ছা কোয়ারান্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রশ্ন সেখানে নয়, সাংসদ দুষ্মন্ত সিং তারপরই গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে। তাহলে কি করোনা-সংক্রমণের ভীতি এবার পৌঁছে গেল রাষ্ট্রপতির দরবারেও!

রাষ্ট্রপতি ভবনে করোনা-হানা! গায়িকার সংস্পর্শে আসার পরই সাংসদ রাষ্ট্রপতি সকাশে

বসুন্ধরা-পুত্র দুষ্মন্ত রাষ্ট্রপতি ভবনে গিয়ে ব্রেকফাস্ট পার্টিতে অংশ নিয়েছিলেন। সেখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন সাংসদদের সাহচর্যে আসেন দুষ্মন্ত। তাতেই তৈরি হয়েছে ঘোর বিপাক। এর আগে অনেক দেশেরই শীর্ষস্তরে আঘাত হেনেছে করোনা ভাইরাস। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর আত্মীয়-পরিজনেরা আক্রান্ত হয়েছেন। তবে কি ভারতও বাদ যাবে না সেই তালিকায়!

এদিকে বিজেপি সাংসদ দুষ্মন্ত সিং আবার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অংশ নিয়েছিলেন। সেই বৈঠকে উপস্থিত সংসদের মধ্যে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনও। এই পরিস্থিতিতে তিনি হোম কোয়ারান্টিনে থাকাই যথাযথ বলে মনে করছেন। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ ডেরেক বলেন, এসব কী হচ্ছে? সংসদ বন্ধ রাখা উচিত বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, চরম দায়িত্বজ্ঞানহীনের মতো লন্ডন থেকে ফিরে লখনউতে পার্টি করেছেন কনিকা কাপুর। সেই পার্টিতে আবার ডেকেছেন রাজনীতিক-আমলাদের। পার্টিতে ছিলেন বসুন্ধরা রাজে, সিদ্ধার্থনাথ সিং প্রমুখ। ১০ দিন আগে কনিকা কাপুর লন্ডন থেকে ফেরেন। কিন্তু লন্ডন থেকে ফেরার কথা বেমালুম গোপন করে যান তিনি।

দিন চারেক আগে তাঁর সর্দি-কাশি-জ্বরের উফসর্গ দেখা যায়। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি পরীক্ষা করান। পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ আসে তাঁর। তিনি ও তাঁর গোটা পরিবার কোয়ারান্টিনে আছেন। লখনউয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+