কংগ্রেস নাচবে নাকি নির্বাচনে অংশ নেবে! এই মোদীর দলের নেতার মন্তব্য ঘিরে বিতর্ক
ফের বিজেপি সাংসদের মুখে কুকথা। হরিয়ানার গায়ক ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীর রাজনীতিতে যোগদান নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে মাত্রা ছাড়িয়ে যান কারনালের বিজেপি সাংসদ অশ্বিনী কুমার চোপড়া।
হরিয়ানার গায়ক ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীর রাজনীতিতে যোগদান নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে মাত্রা ছাড়িয়ে যান কারনালের বিজেপি সাংসদ অশ্বিনী কুমার চোপড়া। তিনি বলেন, কংগ্রেসে অনেক লোাক আছেন যাঁরা ভাল নাচতে পারেন। সেইজন্য কংগ্রেস আগে ঠিক করুক তাঁরা নির্বাচনে লড়বে নাকি ঠুমকা নাচবে।

যদিও বিজেপির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে দলের তরফে এই ধরনের বক্তব্য সমর্থন করা হচ্ছে না।
শুক্রবার স্বপ্না চৌধুরী নয়াদিল্লির কংগ্রেস সদর দফতরে গিয়েছিলেন। সেখানে তিনি ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন। এর আগে তিনি বলেছিলেন, কংগ্রেস ও সনিয়া গান্ধীকে তিনি পছন্দ করেন।
সূত্রের খবর অনুযায়ী, স্বপ্না চৌধুরী সামনের লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারে অংশ নিতে পারেন। তবে এই শিল্পী সংবাদ মাধ্যমের সামনে কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার খবর অস্বীকার করেছেন।
২০১৬-তে বিতর্কিত গানের জেরে পাদপ্রদীপের আলোয় আসেন। এর পরে তিনি বিগবস-এর ১১ তম সিজন এবং ভিরে দ্য ওয়েডিম-এ নাচের পর আরও সামনে এসেছেন।
Congress mein thumke lagane wale jo hain woh hi thumke lagayenge, yeh unko dekhna hai ki thumke lagane hain ya chunaav jeetna hai: Ashwini Kumar Chopra, BJP MP from Karnal when asked about Haryanvi singer and dancer Sapna Choudhary might campaign for Congress. (24.06.18) pic.twitter.com/LG1AyTCnw7
— ANI (@ANI) June 25, 2018












Click it and Unblock the Notifications