দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ কী? আমির খানের নাম করে গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের
দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ কী? আমির খানের নাম করে গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের
সম্প্রতি জনসংখ্যা বৃদ্ধি নিয়ে তৎপর হয়েছে উত্তর প্রদেশ। মন্দসৌরের বিজেপি সাংসদ সুধীর গুপ্তা আবার জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বলিউড অভিনেতা আমির খান আর কিরন রাওয়ের ডিভোর্সের প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি মন্তব্য করেছেন দ্বিতীয় স্ত্রী এবং সন্তানকে ছেড়ে তিন নম্বর বউ খুঁজতে বেরিয়েছেন। আমির খানের মতো লোকেদর জন্যই দেশের জনসংখ্যার এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

জন সংখ্যা নিয়ন্ত্রণে কড়া উত্তর প্রদেশ
জনসংখ্যা নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিতে চলেছে উত্তর প্রদেশ। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ প্রস্তাব পাস করেছেন ২য়ের বেশি সন্তান থাকলে তাঁরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণই পদক্ষেপের মূল কারণ বলে মনে করা হচ্ছে। তারপরেই গোটা দেশে উত্তর প্রদেশ সরকারের এই সিদ্ধান্ত নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে।

বিজেপি সাংসদের বিতর্কিত মন্তব্য
মন্দসৌরের বিজেপি সাংসদ সুধীর গুপ্তা মন্তব্য করেছেন আমির খানের মতো কয়েক জন লোকের জন্যই দেশের জনসংখ্যার এই অবস্থা। দ্বিতীয় বউ-ছেলেকে ছেড়ে এখন তৃতীয় বউয়ের সন্ধানে বেরিয়েছেন আমির খান। সরাসরি বলিউড অভিনেতাকে নিশানা করেছেন বিজেপি সাংসদ। দেশ ১৪০ কোটি জন সংখ্যার দিকে এগিয়ে যাচ্ছে যা একেবারেই ভাল লক্ষণ নয় বলে জানিয়েছেন তিনি।

আমির-কিরন বিচ্ছেদ
কয়েকদিন আগেই বলিউডে শোরগোল ফেলে দিয়েছিলেন আমির খান। দ্বিতীয় স্ত্রী কিরন রাওয়ের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তিনি। তাঁদের এক সন্তানও রয়েছে আজাদ। তবে আজাদের দায়িত্ব তাঁরা সমানভাবে পালন করবেন বলে জানিয়েছেন। প্রথম স্ত্রীকে বিচ্ছেদ করেই কিরন রাওকে বিয়ে করেছিলেন আমি খান। প্রথম স্ত্রীয়ের সঙ্গে তাঁদের দুই সন্তানও রয়েছে। তারপরে কিরনকে বিয়ে করার পর তাঁদের এক সন্তান হয়। এখন আবার জল্পনা শুরু হয়েছে ফতিমা সানা শেখের প্রেমে মজেছেন আমির খান।

জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ
উত্তর প্রদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ করতেই মধ্য প্রদেশও হয়েছে। দেশের মহিলাদের জীবন সংকটে পড়ছে বলে মন্তব্য করেছেন বিজেপি সাংসদ এই পরিস্থিতি থেকে দেশকে অবিলম্বে বের করে আনা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications