দুষণের মোকাবিলায় সরকারকে গুড় বিলি করতে বললেন বিজেপি সাংসদ
দুষণের মোকাবিলায় সরকারকে গুড় বিলি করতে বললেন বিজেপি সাংসদ
বুধবার রাজ্যসভায় অদ্ভুদ দাবি করে বসেছেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ। তিনি দাবি করেছেন দূষণ মোকাবিলায় গুড় বিলি করুক সরকার। রাজ্যসভায় জিরো আওয়ারে বিজেপি সাংসদ অজয় প্রতাপ সিং জানিয়েছেন, দেেশ এতো দূষণ যে তার মোকাবিলা করার জন্য গুড় খাওয়া উচিত সকলের। তাতে শক্তিবৃদ্ধি হবে।

রাজ্যসভা সাংসদ দাবি করেছেন, জেলার বিভিন্ন কারখানায় শ্রমিকরা যে দূষণের মধ্যে কাজ করেন তাতে তাঁদের শরীরে প্রবল ক্ষতি হচ্ছে। বিশেষ করে সিমেন্ট কারখানার শ্রমিকরা বেশি দূষণের মধ্যে কাজ করছে। দূষণের কারণেই ফুসফুসে সংক্রমণ, ক্যান্সারের মতো রোগ হচ্ছে দেশে। সংসদে তিনি বলেছেন মধ্যপ্রদেশের সাতনা জেলায় সিমেন্টের কারখানায় অসংখ্য িসমেন্ট কারখানা রয়েছে। সেখানে যে শ্রমিকরা কাজ করেন তাঁরা প্রবল দূষণের মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছে।
গুড় খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধক শক্তি বাড়ে বলে দাবি করেছেন বিজেপি সাংসদ। তাই তিনি কারখানা এলাকায় গুড় বিলি করার দাবি জানিয়েছেন। এতে শ্রমিকদের শরীরে রোগ প্রতিরোধক শক্তি বাড়বে।












Click it and Unblock the Notifications