'শুভেন্দু বিজেপিতে এলে সরকার পড়ে যাবে', তৃণমূলকে খোঁচা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের

'শুভেন্দু বিজেপিতে এলে সরকার পড়ে যাবে', তৃণমূলকে খোঁচা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের

শুভেন্দু অধিকারী বিজেপিতে এলে সরকার পড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে এমনই মন্তব্য করেেছন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। শুভেন্দু তৃণমূলে থাকবেন না বিজেপিতে যাবেন এই নিয়ে গত একমাস ধরে তীব্র রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। ছটপুজোর সকালে এই নিয়ে আরও রাজনৈতিক পারদ চড়ালেন অর্জুন সিং।

শুভেন্দু বিজেপিতে এলে সরকার পড়ে যাবে

শুভেন্দু বিজেপিতে এলে সরকার পড়ে যাবে

শুভেন্দু অধিকারী বিজেপিতে এসে সরকার পড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে এমনই মন্তব্য করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি অভিযোগ করেছেন, শুভেন্দু অধিকারীর মতো নেতাকে ধরে রাখতে পারবেন না মমতা। শুভেন্দু অধিকারী জননেতা। তাঁকে আটকে রাখতে পারবেন না মমতা। কারণ অর্জুনের সঙ্গেও একসময়ে যা করেছিলেন শুভেন্দুর সঙ্গেও তাই করেছেন মমতা। আক্রমণে সুর চড়িয়েছেন অর্জুন।

শুভেন্দু তরজা

শুভেন্দু তরজা

গত এক মাস ধরেই শাসক দলে শুভেন্দুকে নিয়ে চলছে বিতর্ক চলছে। দলের ব্যানার ছাড়াই একের পর এক সভা করছেন তিনি। একই সঙ্গে দলের বিরুদ্ধে গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করে চলেছেন শুভেন্দু। এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়েছেন। এই নিয়ে তুমুল তরজা শুরু হয়েছে শাসক দলে।

শুভেন্দুকে দলে টানতে চাইছে বিজেপি

শুভেন্দুকে দলে টানতে চাইছে বিজেপি

শাসক দলে শুভেন্দু বিতর্কের ফায়দা তুলতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। বারবার প্রকাশ্যেই শুভেন্দুকে বিজেপিতে যোগ দানের বার্তা দিচ্ছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নি মিত্রা পর সকলেই শুভেন্দুকে বিজেপিতে আসার আহ্বান জানিয়েছেন। তারপরে ফের অর্জুন সিং ছট পুজোর সকালে শুভেন্দু বিজেপিতে আসবেন বলে দাবি করেছেন।

আরও ৫ সাংসদ বিজেপিতে

আরও ৫ সাংসদ বিজেপিতে

অর্জুন সিং দাবি করেছেন শুধু শুভেন্দু অধিকারী নন তৃণমূল কংগ্রেসের আরও ৫ সাংসদ বিজেপিতে আসছেন। তারমধ্যে সৌগত রায়ও রয়েছেন বলে বিস্ফোরক দাবি করেছেন অর্জুন সিং। এই নিয়ে আবার অর্জুন সিংকে পাল্টা আক্রমণ করেছেন সৌগত রায়। তিনি দাবি করেছেন, মিথ্যা প্রচার চালাচ্ছে বিজেপি। রাজনীতি ছেড়ে েদবেন তবু বিজেপিতে যোগ দেবেন না বলে দাবি করেছেন সৌগত রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+