তাবলিঘি জামাতের সদস্যদের সম্পর্কে তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার, ঘোষণা বিজেপি সাংসদের

করোনা পরীক্ষা করানোর জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে এই আশঙ্কায় অনেকেই বিদেশ সফরের তথ্য লুকিয়ে যাচ্ছেন।

তাবলিঘি জামাতের সদস্যদের সম্পর্কে তথ্য দিলে নগদ টাকা পুরস্কার দেওয়া হবে। ঘোষণা করলেন বিজেপি সাংসদ রবীন্দ্র খুশওয়া। তিনি জানিয়েছেন কেই বিদেশ থেকে ফিরেছেন এমন খবর দিতে পারলেও দেওয়া হবে নগদ টাকা পুরস্কার।

পুরস্কার ঘোষণা

পুরস্কার ঘোষণা

করোনা পরীক্ষা করানোর জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে এই আশঙ্কায় অনেকেই বিদেশ সফরের তথ্য লুকিয়ে যাচ্ছেন। এমনকী তাবলিঘি জামাতের সদস্যরাও নিজেদের লুকিয়ে রাখছেন। এই পরিস্থিিততে দেশে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে বিদেশ সফরের তথ্য এবং তাবলিঘি জামাতের সদস্যদের তথ্য জানতে পুরস্কার ঘোষণা করলেন সালেমপুরের বিজেপি সাংসদ রবীন্দ্র খুশওয়া। ১১,০০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে তাঁদের।

তথ্য গোপনের অভিযোগ

তথ্য গোপনের অভিযোগ

বিজেপি সাংসদ অভিযোগ করেছেন দিল্লিতে নিজামউদ্দিনের তাবলিঘি জামাতের সভায় যোগ দিয়েছিলেন অনেকেই তথ্য গোপন করে যাচ্ছেন। এমনকী বিেদশ সফরের তথ্যও গোপন করছেন তাঁরা। যার জন্য দেশে তাবলিঘি জামাতের সদস্যদের থেকে বিপুল পরিমানে সংক্রমণ ছড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাড়ু। সেখানে তাবলিঘি জামাতের সদস্যদের থেকে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে।

করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে দেশে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গুজরাত এবং মহারাষ্ট্র। গুজরাতের আহমেদাবাদে আক্রান্তের সংখ্যা মে মাসে ৮ লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে দ্বিগুণ হারে সংক্রমণ বাড়ছে। মহারাষ্ট্রের অবস্থাও অত্যন্ত খারাপ। সেখানেও সংক্রমণ বেড়ে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+