ভারত কি মুসলিম দেশে পরিণত হবে, বিজেপির বিতর্কিত সাংসদের বিতর্কিত ভিডিও
ভারত কি মুসলিম দেশে পরিণত হবে, বিজেপির বিতর্কিত সাংসদের বিতর্কিত ভিডিও
ভারত কি তবে পরবর্তী ইসলাম দেশে পরিণত হবে? এমনই আশঙ্কার কথা জানালেন বিতর্কিত বক্তব্যের জন্য খ্যাত বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে। তিনি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে একে একে দৃষ্টান্ত তুলে ধরেছেন বিভিন্ন রাষ্ট্রের। আর আশঙ্কার খাতায় তুলে ধরা হয়েছে ভারতের নাম।

উপমহাদেশ এবং মধ্য প্রাচ্যে ইসলামের বিস্তার
এই ভিডিওটিতে উপমহাদেশ এবং মধ্য প্রাচ্যে ইসলামের বিস্তারের কথা বলা হয়েছে। উল্লেখ করা হয়েছে সিরিয়া, ইরান, পাকিস্তান ও বাংলাদেশের কথা। বলা হয়েছে, যেখানে একটা সময়ে অন্য ধর্মের আধিপত্য ছিল, সেখানে এখন ইসলামদের আধিপত্য। দেশটাই হয়ে গিয়েছে ইসলামিক দেশ।

ছদ্ম-ধর্মনিরপেক্ষতার কারণে জলাঞ্জলি ধর্মের
সিরিয়ায় এক সময় আধিপত্যবাদী ধর্ম ছিল খ্রিস্টান। তার পরিবর্তে এখন ইসলামের রমরমা। ঠিক যেমন হয়েছিল ইরানে। এখানে জুরোস্ট্রিয়ানিজমই ছিল প্রধান ধর্ম। এখন ইরানেই বিরাজ করছে ইসলাম। আফগানিস্তানে বৌদ্ধ ও হিন্দু ধর্মের প্রভাব ছিল। পাকিস্তান ও বাংলাদেশে হিন্দু ধর্ম ছিল আধিপত্যবাদী। কিন্তু ছদ্ম-ধর্মনিরপেক্ষতার কারণে আদিবাসীরা তাদের জীবনই নয়, জমিও হারায়।

ভারত পরবর্তী মুসলিম দেশ হতে পারে
বিজেপি সাংসদ অনন্ত হেগড়ে এই ভিডিও প্রকাশ করে বার্তা দেন, এখন ইরান, সিরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান- সমস্ত জাতিই ইসলামিক হয়ে গিয়েছে। বিজেপি সাংসদের আশঙ্কা এই তালিকায় ভারত পরবর্তী দেশ হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে এখন থেকে। তিনি হিন্দুদের আর দেরি না করার আহ্বান জানান।












Click it and Unblock the Notifications