রাজ্যের আবগারি দফতরের কেলেঙ্কারিতে যুক্ত কেজরিওয়াল সরকাররে একাধিক মন্ত্রী, অভিযোগ বিজেপির
রাজ্যের আবগারি দফতরের কেলেঙ্কারিতে যুক্ত কেজরিওয়াল সরকাররে একাধিক মন্ত্রী, অভিযোগ বিজেপির
শুক্রবার দিল্লির আবগারি নীতির বেনিয়মের অভিযোগে সিবিবাই রাজ্যের উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালায়। পাশাপাশি ইডি ২০টি পৃথক স্থানে তল্লাশি চালায় বলে জানা গিয়েছে। এই বিষয়ে বিজেপির তরফে তীব্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। শুক্রবার বিজেপি দিল্লির আপ সরকারকে আবগারি কেলেঙ্কারির অংশ বলে অভিযোগ করেছে। পশ্চিম দিল্লির বিজেপি সাংসদ প্রবেশ বর্মা মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আবগারি দুর্নীতির সঙ্গে মনীশ সিসোদিয়া যুক্ত। দুই জন মধ্যস্থতাকারীর সাহায্যে মদের লাইসেন্স দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা আদায় করতেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী।

কী বললেন বিজেপি সাংসদ
একটি সাংবাদিক সম্মেলন করে পশ্চিম দিল্লির বিজেপি সাংসদ প্রবেশ বর্মা বলেন, দিল্লির কেজরিওয়াল সরকারের আবগারি মন্ত্রী হলেন মনীশ সিসোদিয়া। তিনি মদ বিক্রির পাইকারি লাইসেন্স দেওয়ার জন্য ১২ শতাংশ কমিশন নিতেন। ১২ শতাংশ কমিশনের মধ্যে ৬ শতাংশ মনীশ সিসোদিয়ে নগদে সংগ্রহ করতেন বলে বিজেপি সাংসদ জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, শুধু মনীশ সিসোদিয়া নন, কেজরিওয়াল সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এই দুর্নীতির সঙ্গে যুক্ত। কমিশন নেওয়ার জন্য বেশ কয়েকজন মধ্যস্থতাকারী ছিলেন। তারমধ্যে দুই জন ইতিমধ্যে দেশ ছেড়ে চলে গিয়েছেন বলে প্রবেশ বর্মা জানিয়েছেন। তিনি বলেন, সিবিআই তদন্তে আসার পরেই দিল্লির আবগারি দফতর লাইসেন্সের জন্য কমিশন ১২ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে নামিয়ে আনে। দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা জানিয়েছেন, করোনা মহামারী চলার সময়ও সিসোদিয়ার সঙ্গে মদ মাফিয়াদের সঙ্গে যোগাযোগ ছিল। অন্যদিকে, বিজেপি সাংসদ গৌতম গম্ভীর জানিয়েছেন, আবগারি দফতরের কেলেঙ্কারির টাকা পঞ্জাব নির্বাচনে কাজে লাগিয়েছিল আম আদমি পার্টি।
দিল্লির আবগারি মন্ত্রীর দাবি
দিল্লির আবগারি মন্ত্রী মনীশ সিসোদিয়া। শুক্রবার তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি চালায়। টুইট করে তিনি বলেন, 'সিবিআইকে স্বাগত। আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব যাতে প্রকাশ্যে সত্যি আসে। এখনও পর্যন্ত আবগারি দফতরের কেলেঙ্কারির অভিযোগে আমার বিরুদ্ধে কোনও প্রমাণ প্রকাশ্যে আসেনি। আমি নিশ্চিত, আমার বিরুদ্ধে কোনও প্রমাণ প্রকাশ্যে আসবেও না।' তিনি বলেন, 'রাজ্যে শিক্ষা ব্যবস্থার উন্নতি হচ্ছে। রাজ্যের শিক্ষার উন্নতি থামানো সম্ভব নয়। দিল্লিতে শিক্ষা ও স্বাস্থ্যের ব্যাপক উন্নতি হয়েছে। সেই কারণেই বার বার রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রীকে হেনস্তা করা হচ্ছে। আমাক বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আদালতে সত্যিটা প্রমাণিত হবে।' দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications