রাজনীতিতে ইউ টার্ন কেজরিওয়ালের! মুখ্যমন্ত্রীকে হিন্দু ধর্মান্ধ বলে আক্রমণ বিজেপি নেতার
নোটের উপর দেবী লক্ষ্মী এবং গণেশের ছবি ছাপতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এরপরেই কেজরিকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। ধর্মান্ধ বলে কটাক্ষ আপ সুপ্রিমোকে। বিজেপ
নোটের উপর দেবী লক্ষ্মী এবং গণেশের ছবি ছাপতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এরপরেই কেজরিকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। ধর্মান্ধ বলে কটাক্ষ আপ সুপ্রিমোকে। বিজেপির দাবি, হিন্দুত্বের ধ্বজা ধরার চেষ্টা করছেন কেজরিওয়াল।

বিজেপি নেতা সম্বিত পাত্র কেজরিওয়ালের দিচারিতা নিয়ে একেবারে প্রশ্ন তুলে দিয়েছেন। কারণ দিল্লি সরকার দীপাবলিতে বাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সম্বিত পাত্রের দাবি, কাশ্মীরি পন্ডিতদের নিয়ে তৈরি সিনেমাকে কটাক্ষ করতে ছাড়েননি কেজরিওয়াল। আর এখন নিজেকে ধার্মিক প্রমাণ করার চেষ্টা দিল্লির মুখ্যমন্ত্রী করছেন বলে আক্রমণ বিজেপি নেতার।
পাশাপাশি তাঁর আরও মত, কেজরিওয়ালের এই আবেদন আসলে একটা রাজনীতির কৌশল। সম্বিত পাত্র বলেন, কেজরিওয়াল এখন রাজনীতিতে ইউ টার্ন নেওয়ার চেষ্টা করছেন। কেজরিওয়াল হলেন সেই ব্যক্তি যিনি বলেছিলেন, তিনি কোনও রামমন্দিরে যাবেন না। সেখানে নাকি ভগবান প্রার্থনা শুনবেন না।
Kejriwal recently issued a fatwa banning crackers in Delhi. He is an anti-Hindu bigot. His promises and pronouncements are meant to distract from governance failure in Delhi and Punjab. Parali continues to burn and farmers are waiting for 1,000/acre. Delhi, meanwhile, is choking. pic.twitter.com/BEJcWkryU8
— Amit Malviya (@amitmalviya) October 26, 2022
এমনকি কেজরিওয়াল কাশ্মীরি পন্ডিতদের নিয়ে সংসদে হাসাহাসি করেছিলেন বলেও মন্তব্য বিজেপি নেতার। অন্যদিকে কড়া ভাষায় দিল্লির মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন মনোজ তিওয়ারি। তাঁর দাবি, গুজরাটে বহু আপ নেতা মন্ত্রী হিন্দু দেব-দেবীকে আক্রমণ করেছেন। তাঁরা এখনও দলে রয়েছেন।
তিওয়ারি মনে করছেন, আসন্ন ভোটে নিজেদের ভোট রক্ষা করতেই নতুন কৌশল নিচ্ছে আপ। বিজেপির আরেক কেন্দ্রীয় নেতা অমিত মালব্য কেজরিওয়ালকে হিন্দু ধর্মান্ধ বলে আক্রমণ শানিয়েছেন। অন্যদিকে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণিশ শিশোদিয়া কেজরিওয়ালের এহে ন মন্তব্যকে সমর্থন করেছেন। সমৃদ্ধির জন্যেই নাকি দিল্লির মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেছেন বলে দাবি উপ-মুখ্যমন্ত্রীর।
বলে রাখা প্রয়োজন, শুধু গান্ধীজি নয় এবার লক্ষ্মী-গণেশের ছবি দেওয়া নোট নিয়ে আসুন। দীপাবলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। বুধবার এমনই আর্জি জানিয়েছেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। তাঁর দাবি এতে দেশে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। কেজরিওয়ালের এহেন দাবি ঘিরেই শুরু হয়ে যায় জোর রাজনৈতিক বিতর্ক।
माँ लक्ष्मी और भगवान गणेश संपन्नता और समृद्धि के प्रतीक है। उनके आशीर्वाद से देश समृद्ध होकर आगे बढ़ेगा और नंबर 1 बनेगा।
— Manish Sisodia (@msisodia) October 26, 2022
भारत की करंसी पर महात्मा गांधी जी के साथ-साथ माँ लक्ष्मी और भगवान गणेश की तस्वीर लगाना पूरे देश के लिए मंगलमयी साबित होगा.. https://t.co/Fh4x7HFJBt
এমনকি সামনেই গুজরাতে নির্বাচন রউয়েছে। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই এহেন মন্তব্য বলে কটাক্ষ। এমনকি হিন্দু ভোট ব্যাঙ্ক বাড়াতেই কেজরিওয়াল এই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে। আর এরপরেই কড়া ভাষায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপির নেতারা।
কয়েকদিন আগে অখিল ভারত হিন্দু মহাসভা দাবি করেছিল মহাত্মা গান্ধী নয়, টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেওয়া হোক। কারণ দেশের স্বাধীনতা অর্জনে সুভাষচন্দ্র বসুর অবদান কিছু কম নয়। আর এরপরেই কেজরিওয়ালের এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications