বিজেপি বিধায়কের বাড়িতে একেবারে যকের ধন! মিলল কোটি কোটি টাকা
গত কয়েকমাসে বাংলার একাধিক জায়গা বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। এবার বিজেপি শাসিত বিজেপি বিধায়কের বাড়ি থেকে কোটি কোটি টাকার খোঁজ
বড় ধাক্কা বিজেপি শিবিরে। খোদ বিজেপি বিধায়কের বাড়িতে একেবারে যকের ধন। ছেলের বাড়িতে উদ্ধার হল কোটি কোটি টাকা। এখনও পর্যন্ত যা খবর তাতে ছয় কোটী টাকা উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অনুমান এই টাকা আসলে ঘুষের টাকা। ইতিমধ্যে বিধায়ক পুত্রকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সামনেই বিজেপি শাসিত কর্নাটকে বিধানসভা নির্বাচন। আর সেই ভোটের আগে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধার ঘিরে তীব্র অস্বস্তিতে বিজেপি নেতারা।

৪০ লাখ টাকা ঘুষ
জানা গিয়েছে, কে মাদল বিরূপাক্ষপ্পার ছেলে প্রশান্ত কুমার এমভিকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অপরাধে হাতেনাতে ধরা হয়। কে মাদল বিরূপাক্ষপ্পার চান্নাগিরির বিধায়ক বলে জানা গিয়েছে। আর এরপএরেই লোকায়ুক্ত আধিকারিকরা বিধায়কের বাড়ি সহ একাধিক জায়গাতে তল্লাশি চালান। শুক্রবার সকাল থেকে এই তল্লাশি চলে বলে জানা গিয়েছে। আর এই দীর্ঘ তল্লাশিতে এখনও পর্যন্ত ৬ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

৪০ লাখ টাকা উদ্ধার হতেই নড়েচড়ে বসে তদন্তকারী সংস্থা
প্রশান্ত কুমার এমভি বেঙ্গালুরু জল সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বোর্ডের (BWSSB) প্রধান হিসাবরক্ষক হিসাবে কর্মরত ছিলেন। আর সেই সময়ে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় বিধায়ক পুত্রকে ধরা হয়। এরপরেই তাঁর অফিসে তল্লাশি চালানো হয়। আর সেই সময়ে সেখান থেকে ১ কোটি টাকাও বেশি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। আর তা উদ্ধারের পরেই বিধায়ক পুত্রের বাড়িতে তল্লাশিন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রশান্ত ছাড়াও আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে প্রশান্তকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বিপুল পরিমাণ এই টাকা কি শুধুই ঘুষের টাকা নাকি এর পিছনে অন্য কোনও কেলেঙ্কারি আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।

চরম অস্বস্তিতে বিজেপি
এই ঘটনায় চরম অস্বস্তি স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও ঘটনার পরেই কে মাদল বিরূপাক্ষপ্পার মহীশূর স্যান্ডেল সাবানের নির্মাতা কর্ণাটক সোপ অ্যান্ড ডিটারজেন্ট লিমিটেডের (কেএসডিএল) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। যদিও ইতিমধ্যে এই বিষয়ে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। দুর্নীতি ইস্যুতে বিজেপি সরকারকে তোপ স্থানীয় কংগ্রেস নেতৃত্বের। যদিও এই বিষয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। যদিও স্থানীয় এক বিজেপি নেতার মতে, কর্নাটক সরকার দুর্নীতি ইস্যুতে কড়া। এই ঘটনায় আইন মেনে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন ওই বিজেপি নেতা।












Click it and Unblock the Notifications