বিজেপি শাসিত রাজ্যে আদিবাসী যুবকের ওপরে গুলি! অভিযুক্ত শাসক বিধায়কের ছেলে
এক আদিবাসীর ওপরে প্রস্রাবের ঘটনার রেশ মিটতে না মিটতেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নতুন এক ঘটনা সামনে। এক আদিবাসী যুবককে গুলি করার অভিযোগ বিজেপি বিধায়ক রাম লাল্লু বৈশের ছেলে বিবেক বৈশের বিরুদ্ধে। ঘটনাটি সিংগ্রাউলি জেলার মোরবায়।
আরও অভিযোগ আদিবাসী যুবকের ওপরে গুলি চালিয়ে তাঁকে গুরুতর আহত করার পরে, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিবেক বৈশ। পুলিশের তরফে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আহতের নাম সূর্যপ্রকাশ খয়েরওয়ার বলে জানা গিয়েছে। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এফআইআর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধে সাড়ে ছটায় বুধী মাই মন্দিরের কাছে ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পরেই হাসপাতালে পৌঁছয় পুলিশ। সিংগ্রাউলির অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন বিজেপি বিধায়কের ছেলেক ধরতে দল গঠন করা হয়েছে। এদিকে এই ঘটনায় রাজ্য সরকারকে ফের আক্রমণ করেছে কংগ্রেস। আদিবাসীদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে দুপক্ষের ঝগড়া থেকে গণ্ডগোলের সূত্রপাত। বিধায়কের ছেলে বিবেক বৈশের সঙ্গে সূর্যকুমার খয়েরওয়ারের তর্ক শুরু হয়। সেই সময় বিবেক সূর্যকুমারকে লক্ষ্য করে গুলি চানায়। গুলিটি তার ডান হাতে লাগে। তাঁকে জেলা হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করানো হয়। ওই ব্যক্তি স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেছেন, মামলা দায়ের করা হয়েছে। আইন তার নিজের পথে চলবে বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে বিবেক বৈশের বিরুদ্ধে আইপিসির খুনের ধারা, অস্ত্র আইনের ধারা দেওয়া হয়েছে। পাশাপাশি তফশিলি জাতি-উপজাতি সংক্রান্ত ধারাগুলিও দেওয়া হয়েছে।
এর আগেও বিবেক বৈশের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ রয়েছে। বনরক্ষীর ওপরে গুলি চালানোর ঘটনায় জামিনে রয়েছে বিধায়ক পুত্র।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications