‘হিন্দুরা যাঁরা আমায় ভোট দেবেন না, তাঁদের শিরায় মুসলিম রক্ত’, মন্তব্য করে বিপাকে বিজেপি বিধায়ক
‘হিন্দুরা যাঁরা আমায় ভোট দেবেন না, তাঁদের শিরায় মুসলিম রক্ত’, মন্তব্য করে বিপাকে বিজেপি বিধায়ক
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা শেষ হয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে চতুর্থ দফা ভোটের। আর এই নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে প্রার্থীরা যে সব বিবৃতি করছেন তাতে রীতিমতো অস্বস্তিতে পরতে হচ্ছে রাজনৈতিক দলগুলিকে। এ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাঘেবেন্দ্র প্রতাপ সিং বলেছেন, 'যে সব হিন্দুরা আমায় ভোট দেবেন না তাঁদের ধমনীতে মুসলিমদের রক্ত বইছে।’ এই বিবৃতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে।

ডোমারিয়াগঞ্জের বিধায়ক, যিনি হিন্দু যুব বাহিনীর দায়িত্বে রয়েছেন, ৩ মার্চ চূড়ান্ত পর্বে তাঁর নির্বাচনী এলাকা থেকে পুনঃনির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন। সিং এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি এই মন্তব্য পাঁচদিন আগে করেছিলেন, তবে তিনি বলেন, 'অন্য প্রসঙ্গে উদাহরণ হিসাবে বলা হয়’ এবং তাঁর 'কাউকে হুমকি দেওয়ার উদ্দেশ্য ছিল না’।
ভিডিওতে বিধায়ককে আপত্তিকর শব্দ বলতে শোনা গিয়েছে। তিনি বলেন, 'আমাকে বলুন, কোনও মুসলিম আমায় ভোট দেবেন? তাই জেনে রাখুন এই গ্রামের হিন্দুরা অন্য পক্ষকে সমর্থন করলে তাঁদের ধমনীতে মুসলিম রক্ত আছে। ওরা দেশদ্রোহী... এত নৃশংসতার পরও যদি কোনো হিন্দু অন্য পক্ষে চলে যায়, তাঁকে জনসম্মুখে মুখ দেখাতে দেওয়া উচিত নয়।’ তিনি এর সঙ্গে এও যোগ করে বলেন, 'আরও একবার সতর্ক করার পরও যদি বুঝতে না পারেন তবে এবারে আমি দেখিয়ে দেব রাঘবেন্দ্র সিং আসলে কে। কারণ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, আমি সেই অপমান সহ্য করে নেব। আমায় অপমানিত করবে তো সেই অপমানও সহ্য করে নেব। কিন্তু যদি আমাদের হিন্দু সমাজকে অপমানিত করার প্রয়াস করবে তো বরবাদ করে রেখে দেব।’ সিং এই বক্তব্য করার দায় গ্রহণ করে জানিয়েছেন যে, 'আমি এটা বলেছি, আমি তা অস্বীকার করছি না। কিন্তু আমি সেটা অন্য প্রসঙ্গে উদাহরণ হিসাবে বলেছি এবং অতীতের সঙ্গে তুলনা করে। আমার কাউকে হুমকি দেওয়ার উদ্দেশ্য নেই। ডোমারিয়াগঞ্জে যেখানে প্রায় ১.৭৩ লক্ষ মুসলিম ভোটার রয়েছে, ভোটারের প্রায় ৩৯.৮ শতাংশ রয়েছে, সেখানে কেউ কি হুমকি দিয়ে নির্বাচনে জিততে পারে?
তাঁর এই 'আপত্তিকর’ দাবি সম্পর্কে জানতে চাইলে তিনি যোগ করে বলেন, 'এটি সঠিক। যদি কোনও হিন্দু মেয়ে কোনও মুসলিম ছেলের সঙ্গে পালিয়ে যায় এবং হিন্দুরা ছেলেটির পক্ষে মধ্যস্থতা করে, আমি সেই প্রসঙ্গেই কথা বলেছিলাম। আমি অনুভব করি যে সম্পূর্ণ বক্তৃতা এমন ছিল না... লোকেরা (ভিডিওতে) শব্দগুলিকে সরিয়ে দেয় বা যোগ করে এটা তৈরি করেছে।’












Click it and Unblock the Notifications