NRC বিরোধী রেজোলিউশন পাশ করালেন বিজেপি বিধায়করাই! নাগরিকপঞ্জি নিয়ে মতবিরোধ পদ্মশিবিরে?

বিহারে ক্ষমতাসীন জেডিইউ কেন্দ্রের সিএএকে সমর্থন জানালেও এনআরসির প্রস্তাবে তাদের সায় ছিল না। শেষ পর্যন্ত দেশের প্রথম রাজ্য হিসাবে এনআরসি বিরোধী রেজোলিউশন পাশ করানো হয় পূর্বের রাজ্য বিহারের বিধানসভায়। তবে চাঞ্চল্যকর তথ্য এই যে, নীতীশ কুমারের দলের আনা এই প্রস্বাবনা পাশ করাতে সাহায্য করেছেন সেই রাজ্যের বিজেপি বিধায়করাও।

নীতীশের এনআরসি বিরোধী প্রস্তাবনায় সায় বিজেপির

নীতীশের এনআরসি বিরোধী প্রস্তাবনায় সায় বিজেপির

বিহারে বিজেপির সঙ্গে জোট বেধেই সরকার চালাচ্ছে জেডিইউ। কিন্তু অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যে বিজেপি জোটের বড় দাদা নয়। বরং নীতীশ কুমারের ছত্রছায়ায় জোটে রয়েছে বিজেপি। সেই পরিস্থিতিতে জোটের বড় দাদা জেডিইউ-র এনআরসি বিরোধী প্রস্তাবে সায় দেয় সেই রাজ্যের বিজেপি বিধায়করা।

এনআরসি ও এনপিআর বিরোধিতায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ

এনআরসি ও এনপিআর বিরোধিতায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ

মঙ্গলবার বিহার বিধানসভায় জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি বাস্তবায়ন না করার জন্য একটি প্রস্তাব পাস হয়ে গেল। একইসঙ্গে জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা এরপিআর বাস্তবায়নের জন্য একটি প্রস্তাব পাস করেছেন নীতীশ কুমার। তবে এনপিআর বাস্তবায়নে একটি সংশোধনী আনার প্রস্তাবও দেওয়া হয়েছে কেন্দ্রকে। রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, বিহার সরকার এনপিআরের ফর্ম থেকে 'বিতর্কিত ধারা' বাদ দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছে ইতিমধ্যে।

এনআরসি নিয়ে জেডিইউ-র দাবি মেনে নেয় রাজ্য বিজেপি

এনআরসি নিয়ে জেডিইউ-র দাবি মেনে নেয় রাজ্য বিজেপি

এদিকে এই বিষয়ে বিহারের বিজেপি নেতৃত্বকে প্রশ্ন করা হলে তাদের বক্তব্য, আমরা যেহেতু এই রাজ্যের জোটে জুনিয়র পার্টনার তাই জেডিইউ-র সিদ্ধান্ত মেনেই আমাদের এগোতে হবে। তবে যেই রাজ্যে বিজেপি একা সরকারে রয়েছে সেখানে এনআরসি লাগু করা কেউ আটকাতে পারবে না।

এই বিষয়ে কী বললেন বিহারের বিজেপি নেতা ?

এই বিষয়ে কী বললেন বিহারের বিজেপি নেতা ?

এই বিষয়ে বিহারের বিজেপি বিধায়ক সঞ্জয় পাসওয়ান বলেন, 'আমরা বিহারের জোট সরকারে আছি। রাজ্যে এনডিএ সরকারের দুই নম্বর দল বিজেপি। সিনিয়র পার্টনার জেডিইউ যে সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের অনুসরণ করতে হবে। তবে যেসব রাজ্যে বিজেপির একটি পূর্ণাঙ্গ সরকার রয়েছে, সেখানে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের এজেন্ডা বাস্তবায়ন করব।'

এনপিআর নিয়েও নীতীশের সঙ্গে রাজ্য বিজেপি

এনপিআর নিয়েও নীতীশের সঙ্গে রাজ্য বিজেপি

এনপিআর নিয়ে প্রশ্ন করা হলে বিহারের অপর এর বিজেপি বিধায়ক মিথিলেশ তিওয়ারি বলেন, 'বিহার সরকার এনপিআর ফর্ম থেকে 'বিতর্কিত ধারা' বাদ দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছে। এটি একটি পরামর্শ ছিল। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে একটি চিঠিতে কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিলেন এই বিষয়ে। এবং আজ বিধানসভায় সেই পরামর্শে সর্বসম্মতভাবে সিলমোহর পড়েছে। পরামর্শটি গ্রহণ করা হবে কিনা তা কেন্দ্রের উপর নির্ভর করে।'

এনআরসি বিরোধিতায় সরব রাবিলাস পাসোয়ানও

এনআরসি বিরোধিতায় সরব রাবিলাস পাসোয়ানও

এদিকে বিহার বিধানসভা নির্বাচনের আগে সেই এনআরসি নিয়ে বিহারের আরও এক নেতা তথা বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী রাম বিলাস পাসোয়ানও নামলেন এনআরসি বিরোধিতায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+